Saturday, December 6, 2025
Homeকলকাতাঅনুষ্ঠিত “বাংলার সুশিক্ষার ঝলক… এগিয়ে বিশ্ববাংলা” — নারীশক্তি ও শিক্ষার উজ্জ্বল বার্তা

অনুষ্ঠিত “বাংলার সুশিক্ষার ঝলক… এগিয়ে বিশ্ববাংলা” — নারীশক্তি ও শিক্ষার উজ্জ্বল বার্তা

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ: ২৩ নভেম্বর ২০২৫, কলকাতা—শিক্ষা, নারী-স্বনির্ভরতা ও সামগ্রিক সামাজিক উন্নয়নকে সামনে রেখে কাঁকুড়গাছির উৎসব মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল এডুকেশন ফোরামের উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠান— “বাংলার সুশিক্ষার ঝলক… এগিয়ে বিশ্ববাংলা”। পুরো অনুষ্ঠান জুড়ে অতিথি, শিক্ষাবিদ ও সমাজকর্মীদের অংশগ্রহণে লক্ষ্য করা যায় গভীর আগ্রহ ও ইতিবাচক সাড়া।

সমগ্র অনুষ্ঠানের প্রধান অনুপ্রেরণা হিসেবে উপস্থিত ছিলেন ডঃ গীতাঞ্জলি মুখার্জি, Joint Secretary, Bengal Education Forum & National Education Forum। এছাড়াও অনুষ্ঠানের দিকনির্দেশনায় ছিলেন ডঃ মীনাক্ষী বানসাল (প্রেসিডেন্ট, ন্যাশনাল এডুকেশন ফোরাম), পৃথা মুখার্জি (চেয়ারপারসন, বেঙ্গল এডুকেশন ফোরাম), মিতালী দাস (ভাইস প্রেসিডেন্ট), পূর্ণিমা ভট্টাচার্য (ইভেন্ট হেড) ও দেবাশিস দেব শর্মা (সেক্রেটারি, বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন),উপস্থিত ছিলেন বিধায়ক সুপ্তি পান্ডে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে টিচার্সরা উপস্থিত ছিলেন, এবং ছাত্র ছাত্রী এবং বাংলার বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন,এদের প্রত্যেক কে এগিয়ে বিশ্ব বাংলা সম্মানে সম্মানিত করা হয়।

নারী ক্ষমতায়নে “টিম অপরাজিতা”:অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নারী স্বনির্ভরতাকে লক্ষ্য রেখে “টিম অপরাজিতা” প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন। এই প্রকল্পের লক্ষ্য আগামী দিনে অন্তত ১ লক্ষ নারীকে স্বরক্ষা ও শারীরিক সক্ষমতার প্রশিক্ষণ প্রদান করা। আয়োজকদের বক্তব্য— “প্রতিটি সাধারণ নারীর মধ্যেই আছে এক অপরাজিতা, যাকে পরাজিত করা যায় না।”

শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত নৃত্য, সংগীত ও সৃজনশীল উপস্থাপনা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। এই পরিবেশনার মূল বার্তা ছিল—মানবিক মূল্যবোধ,সমতা,সামাজিক ইতিবাচক পরিবর্তন,ব্যক্তিগত দায়িত্ববোধ।
“বঙ্গ নারী সম্মান ২০২৫”:বাঙালি নারীর অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি দিতে প্রদান করা হয় “বঙ্গ নারী সম্মান ২০২৫”। সামাজিক কাজ, শিক্ষা, উদ্যোক্তা সৃষ্টি, শিল্প-সংস্কৃতি—বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হন একাধিক বিশিষ্ট নারী।

“টিচার্স অলিম্পিয়াড ২০২৫” ও “বঙ্গ শিক্ষাক সম্মান”
শিক্ষাক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও পেশাগত সম্মান প্রতিষ্ঠায় বেঙ্গল এডুকেশন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় “টিচার্স অলিম্পিয়াড ২০২৫”। এই আয়োজনে নজরকাড়া অবদানের জন্য মেধাতালিকাভুক্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রদান করা হয় “বঙ্গ শিক্ষাক সম্মান ২০২৫”।

অগ্রগতির অঙ্গীকার: বেঙ্গল এডুকেশন ফোরামের বার্তা— “বাংলার সুশিক্ষার ঝলক… এগিয়ে বিশ্ববাংলা” কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি শিক্ষা, নারীশক্তি ও সামাজিক অগ্রগতির সম্মিলিত প্রতিশ্রুতি।
ফোরামের মতে—
“শিক্ষা, সচেতনতা ও ক্ষমতায়নই পশ্চিমবঙ্গকে গড়ে তুলবে একটি শক্তিশালী, সুরক্ষিত ও অগ্রসর রাজ্যে।”
শিক্ষা ও নারী-উন্নয়নের এই সম্মিলিত প্রচেষ্টায় নতুন দিশা পেল কাঁকুড়গাছি—নতুন আশার আলোয় এগিয়ে চলেছে বিশ্ববাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments