Tuesday, January 20, 2026
Homeকলকাতাঅনুষ্ঠিত হল ‘দ্য বেঙ্গল লিগাসি অ্যাওয়ার্ড ২০২৫’, সাক্ষী রইল কলকাতার এক গৌরবময়...

অনুষ্ঠিত হল ‘দ্য বেঙ্গল লিগাসি অ্যাওয়ার্ড ২০২৫’, সাক্ষী রইল কলকাতার এক গৌরবময় সন্ধ্যা

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ: ১৩ জুলাই ঐতিহ্য ও কৃতিত্বের সম্মান জানানোর উদ্দেশ্যে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ বার্থ সেন্টেনারি হলে আয়োজিত হল ‘দ্য বেঙ্গল লিগাসি অ্যাওয়ার্ড ২০২৫’। ওম ভিগনেশ্বরায় চেরিটেবল ফাউন্ডেশনের ফাউন্ডার অনির্বাণ দত্ত ও প্রেসিডেন্ট সায়ান্তি ভট্টাচার্য-এর উদ্যোগে, সহ-আয়োজক মৌসুমী নায়ক এবং রিপোর্টার্স ফোরামস অফ বেঙ্গল-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে এক গৌরবোজ্জ্বল সন্ধ্যার সাক্ষী থাকলো শহরবাসী।
অনুষ্ঠানে বসেছিল একেবারে তারকাদের চাঁদের হাট। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি ও কৃতী শিল্পী, যাঁরা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেন, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শংকর
জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী,অভিনেত্রী চৈতি ঘোষাল ও সুদেষ্ণা রায়,বিশিষ্ট অভিনেতা ও সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায়,অভিনেতা রোহন ভট্টাচার্যী ও অভিনেত্রী অনুরাধা মুখার্জী,মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচাৰ্য,প্রখ্যাত সমাজসেবী শীর্ষেন্দু নিয়োগী,খ্যাতনামা গায়িকা দেবকি কর্মকার,সংগীতশিল্পী সায়ন্তন দাস,গুডেস হাসপাতালের কর্ণধার সোমা চক্রবর্তী, ডঃ সুরাথ চক্রবর্তী, মডেল শর্মিষ্ঠা,শান্তনু গুহ ঠাকুরতা, রুপম গুপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ সুপর্ণা ঘোষ পাল,বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের এমআইসি দেবরাজ চক্রবর্তী,বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পন্ডিত সুভাষ সিংহ রায়,সমাজসেবী ঝুঙ্কু মণ্ডল, অনুপ কুমার শ্রীবাস্তব, সুবির ঘোষ, বিমল দাস, পাপড়ি জৈন, কৃষ্ণেন্দু কর্মকার সহ আরও অনেকে।এই অনুষ্ঠান শুধু পুরস্কার প্রদান নয়, বরং ছিল এক সাংস্কৃতিক সম্মেলন যেখানে শিল্প, সাহিত্য, সমাজসেবা ও সংগীতের মিলন ঘটেছিল এক অভূতপূর্ব আবহে। অনুষ্ঠানজুড়ে ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া পারফরম্যান্স ও নানা প্রেরণাদায়ক বক্তব্য।
‘দ্য বেঙ্গল লিগাসি অ্যাওয়ার্ড’ একপ্রকারের শ্রদ্ধাঞ্জলি, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে তাদের সৃজনশীলতা ও সমাজসেবার মাধ্যমে বাংলার গৌরবকে এগিয়ে নিয়ে যেতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments