Wednesday, January 21, 2026
Homeখবরঅভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায় জীবনের কঠিন একটা সময় পেরিয়ে এসেছেন

অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায় জীবনের কঠিন একটা সময় পেরিয়ে এসেছেন

নিজস্ব প্রতিনিধি(সুজাতা):অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায় জীবনের কঠিন একটা সময় পেরিয়ে এসেছেন। অল্প বয়সে বিয়ে ও মা হওয়ার পর, তাঁর দাম্পত্য জীবন আর টেকেনি। এখন আইনি বিচ্ছেদ হয়েছে এবং তিনি চেষ্টা করছেন একা হাতে নিজের মেয়ে ও জীবন সামলাতে।

সৌমি জানিয়েছেন, তিনি এখন শুধু নিজের এবং মেয়ের ভবিষ্যতের কথা ভাবছেন। জীবনে অনেক ভুল বোঝাবুঝি, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এক সময় বুঝতে পেরেছেন — সবকিছু চেপে রেখে নয়, নিজের মতো করে বাঁচাটাই সবচেয়ে জরুরি।

তিনি বলছেন, “আমি সংসার করতে ভালোবাসি, কিন্তু এখন বুঝেছি নিজে নিজের পায়ে দাঁড়ানো দরকার। সব সময় কাউকে ভরসা করে বাঁচলে চলবে না।”

বিয়ে ভাঙার পর অনেকেই হতাশ হয়ে পড়েন, কিন্তু সৌমি বরং এখান থেকেই নতুন করে শুরু করতে চাইছেন। তিনি আবার অভিনয়ে ফিরতে চান, চাইছেন ওয়েব সিরিজ বা সিনেমাতেও কাজ করতে। বলছেন, জীবনে এই পরিবর্তন তাঁকে সাহস দিয়েছে — এখন আর থেমে থাকতে চান না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments