Tuesday, January 20, 2026
Homeকলকাতাইউরোপ ও এশিয়ার শিল্পীদের সেতুবন্ধন—কলকাতায় শুরু আন্তর্জাতিক গ্রুপ এক্সিবিশন ‘ওয়ার্ল্ড মিটস কলকাতা’

ইউরোপ ও এশিয়ার শিল্পীদের সেতুবন্ধন—কলকাতায় শুরু আন্তর্জাতিক গ্রুপ এক্সিবিশন ‘ওয়ার্ল্ড মিটস কলকাতা’

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ, কোলকাতা :৬ জানুয়ারি শিল্প ও সংস্কৃতির শহর কলকাতার গ্যালারি গোল্ডে উদ্বোধন হলো এক ব্যতিক্রমী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী। গ্যালারি গোল্ড এবং গ্যালারি অনিল -এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো আন্তর্জাতিক গ্রুপ এক্সিবিশন “World Meets Kolkata”। এই প্রদর্শনীতে ভারত,জার্মানি, অস্ট্রিয়া, ও বাংলাদেশ মোট ১৯ জন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম এক ছাদের নিচে দর্শকরা দেখতে পাবেন।এই প্রদর্শনীর মাধ্যমে ইউরোপ ও এশিয়ার শিল্পীদের মধ্যে এক সৃজনশীল সংলাপের সেতুবন্ধন রচিত হয়েছে যেখানে রঙ, ভাবনা ও অভিব্যক্তির বৈচিত্র্যে সমৃদ্ধ এই প্রদর্শনীতে সমকালীন শিল্পের নানা ধারা—কখনও কাব্যিক, কখনও শক্তিশালী ও আবেগঘন শিল্পকর্ম—দর্শকদের মুগ্ধ করেছে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন চন্দ্রাই দাস, তমালী দাস, মৌসুমী দাস, জিনাত রেহেনা, নিহারিকা ডোনাউ হোসেন, অনিল হোসেন, রূপালী রায়, সোনজা নুপ, ক্লডিয়া গ্রোটশেল, ক্লডিয়া হারবাউয়ার, ড্যানিয়েলা এনেইডি পাহলে, গিজেলা রাবস্টাইন, হেলগা ডর্সাম রিবেল, কর্নেলিয়া মাউয়ার্নবক, লেনা হেমে, মারিয়া বাস্তুক, মালো–মারিও লোরেঞ্জ, সুসান শোলজেল সহ আরও অনেকে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়।অনুষ্ঠানে শিল্পীদের পরিচয়পর্বের পাশাপাশি ছিলো নৃত্য পরিবেশনা।
এই আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী চলবে ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি প্রতিদিন মঙ্গলবার থেকে রবিবার, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শিল্পপ্রেমী ও সংস্কৃতিমনস্ক সকলকে এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থেকে শিল্পের বৈশ্বিক মেলবন্ধনের সাক্ষী থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments