Wednesday, January 21, 2026
Homeকলকাতাকলকাতায় ক্যারাটে প্রশিক্ষণে বিশেষ উদ্যোগ

কলকাতায় ক্যারাটে প্রশিক্ষণে বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি মৌ ঘোষ,কলকাতা: কলকাতার মার্শাল আর্টপ্রেমীদের জন্য এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বেল্ট গ্রেডিং অ্যান্ড কুমিতে ট্রেনিং ক্যাম্প। সারফারাজ ক্যারাটে অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত এই বিশেষ ক্যাম্পটি ক্যারাটে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

এই ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বেল্ট গ্রেডিংয়ের মাধ্যমে নিজেদের দক্ষতার মূল্যায়নের সুযোগ পান। পাশাপাশি কুমিতে বা ফাইটিং ট্রেনিংয়ের মাধ্যমে তাঁরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করেন, যা ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য তাঁদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

এই গুরুত্বপূর্ণ ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের ভেন্যু হিসেবে নির্ধারিত ছিল ডিগবেড়ি স্পোর্টস গ্রাউন্ড। ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, কমনওয়েলথ ক্যারাটে ফেডারেশন এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন–এর স্বীকৃত আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য নতুন ও উদীয়মান ক্যারাটে খেলোয়াড়দের ভবিষ্যৎ প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তোলা।

আয়োজকদের মতে, বেল্ট গ্রেডিং ও কুমিতে ট্রেনিং ক্যাম্প ক্যারাটে শিক্ষার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments