Saturday, December 6, 2025
Homeখবরদিঘায় সফলভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ: ২য় ISKF ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল শটো...

দিঘায় সফলভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ: ২য় ISKF ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল শটো কাপে অংশগ্রহণ বিশ্বের নানা প্রান্ত থেকে

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ,নিউ দিঘা,:দিঘার সৈকত শহর এবার সাক্ষী থাকল আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চের। ১৯ ও ২০ জুলাই নিউ দিঘায় অনুষ্ঠিত হলো ২য় ISKF ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল শটো কাপ—এক অভূতপূর্ব আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।

প্রথম দিন (১৯ জুলাই) অনুষ্ঠিত হয় বিশিষ্ট কোচদের পরিচালনায় একটি বিশেষ ট্রেনিং সেশন, আর ২০ জুলাই হয় মূল প্রতিযোগিতা। এই আয়োজনের মাধ্যেমে ২৫০-র বেশি খেলোয়াড় অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে ছিল ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ একাধিক দক্ষিণ এশিয়ার দেশ।

এই চ্যাম্পিয়নশিপের মূল আয়োজক সংস্থা ছিল International Shotokan Karate Federation India (ISKF India)। নেতৃত্বে ছিলেন সংস্থার চিফ ইনস্ট্রাক্টর ও ISKF World Headquarters-এর বোর্ড সদস্য শিহান এস কে লালু।

প্রশিক্ষণ সেশনে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও চিফ ইনস্ট্রাক্টর শিহান আর কে রত্ন কুমারা এবং শ্রীলঙ্কা শাখার বিশিষ্ট প্রশিক্ষক শিহান নামাল সুগন্ডা।

এই আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সমর্থন করেছে Fit India Movement, Karate India Organisation, KABF এবং World Karate Federation (WKF)-এর মতো আন্তর্জাতিক ও জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ সংস্থা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা, এবং ভারত দ্বিতীয় রানার আপ হয়ে সম্মানজনক স্থানে পৌঁছায়।

এই আন্তর্জাতিক আয়োজন নিঃসন্দেহে দিঘার গর্ব, যা পশ্চিমবঙ্গ ও ভারতের ক্রীড়া সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরল। আত্মরক্ষা, শৃঙ্খলা ও আন্তর্জাতিক সৌহার্দ্যের বার্তা নিয়ে এই প্রতিযোগিতা হয়ে উঠেছে এক অনন্য উদাহরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments