Wednesday, January 21, 2026
Homeকলকাতানিজেশো প্রতিবেদন সুজাতা দে :শিয়ালদহ স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে অগুন্তি খোলা তরোয়াল...

নিজেশো প্রতিবেদন সুজাতা দে :শিয়ালদহ স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে অগুন্তি খোলা তরোয়াল নিয়ে দাপাদাপি

আজ দুপুর ১২ টা নাগাদ ডাউন নৈহাটি লোকাল শিয়ালদহ স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছায় I সেই ট্রেনটিকে দেওয়া হয় আপ কৃষ্ণনগর লোকাল I আমি নৈহাটি লোকালে শেষের দিকের কামরায় ছিলাম I শিয়ালদহতে নেমে দেখি ৩ নম্বর প্লাটফর্ম লোকে লোকারণ্য I যাদের মধ্যে অধিকাংশ সম্ভবত মহরম উপলক্ষ্যে জমায়েত হয়েছে, যারা কৃষ্ণনগর লোকাল ধরবে I হঠাৎ করেই দেখলাম সামনের দিকের মানুষের ছোটাছুটি ও চিৎকার I ভিড় ঠেলে একটু এগোতেই দেখলাম বেশ কিছু ছেলে হাতে খোলা তরোয়াল নিয়ে দাপাদাপি করছে I হঠাৎ সামনে দেখতে পেলাম একটি ছেলে মাথায় হাত দিয়ে প্লাটফর্মে পরে গেলো I তলোয়ারের থেকে বাঁচতে আরো কয়েকজন উদ্ভ্রান্তর মত দৌড়াদৌড়ি করছে I ভিড়ের মধ্যে যতোটুকু দেখলাম তারমধ্যে বেশ কিছু মহিলা ও শিশুকে ও দেখতে পেলাম I ‘যা হবে দেখা যাক’, এই ভেবে তরোয়াল উদ্ধত ছেলেদের পাস কাটিয়ে পড়ে যাওয়া ছেলেটির কাছে পৌঁছলাম I দেখলাম তার মাথা ফেটে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে I একজন মহিলা সাথে সাথে জলের বোতল থেকে মাথায় জল ঢালতে লাগলো I ক্রমশ প্লাটফর্মের ওই অংশটুকুও রক্তে ভেসে গেলো I আমিও তাদের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম I জানলাম, মহিলাটি তার দিদি, তারা ওই কৃষ্ণনগর লোকাল ধরবে বলেই এসেছিলো I কিন্তু ভিড়ের মধ্যে খোলা তলোয়ার চালানোর ফলে সেটির আঘাত সরাসরি তার মাথায় লাগে I

এর মধ্যেই বেশ কিছু নিত্য যাত্রী ছুটে যায় জি.আর.পি.তে I আমিও তাদের সাথ দিলাম I সবার সম্মিলিত প্রতিবাদে একপ্রকার বাধ্য হয়েই অনিচ্ছা সত্ত্বেও কয়েকজন জি.আর.পি. আসে ৩ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা কৃষ্ণনগর লোকালের দিকে I কোন কোন কামরায় তারা উঠেছে যাত্রীরা তাদের দেখিয়ে দেয় I কয়েকটি তরোয়াল তারা কামরা থেকে নামিয়ে আনে I ততক্ষনে ট্রেনের ভিতরে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে চিৎকার করছে, ‘স্যার, এদিকে আসুন, সিটের নিচে আরো তলোয়ার রয়েছে, দেখুন স্যার’ I

কিন্তু ওই যে বললাম, অনিচ্ছা সত্ত্বেও তাদের আস্তে হয়েছিল, তাই লোকদেখানো চার-পাঁচটা তলোয়ার উদ্ধার করেই তড়িঘড়ি ট্রেনটাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় I ট্রেন যখন ছাড়ছে, তখন প্লাটফর্মে উপস্থিত সকলে এবং ট্রেনের ভিতরের যাত্রীরাও চিৎকার করছে, ট্রেনটাকে থামান, ভিতরে আরো তলোয়ার রয়েছে, পরবর্তীতে মারাত্মক কিছু হয়ে যেতে পারে I কিন্তু ট্রেনকে থামানো হয় না I

আরো বহু লক্ষ মানুষের মতো শিয়ালদহ শাখার একজন নিত্য যাত্রী I যতটুকু জানি, ভারতের অন্যতম কর্মব্যস্ত, বৃহদ এবং সুরক্ষিত স্টেশনের মধ্যে শিয়ালদহ অন্যতম I সেই স্টেশনের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে, তবে আমাদের মতো সাধারণ যাত্রীদের নিরাপত্তা কোথায় ? আজ খোলা তলোয়ার চালাচ্ছে, কাল গুলি চালাবে, পরশু বোমা বারুদ বা আরো ভয়ঙ্কর কিছু – তাহলে কোন নিরাপত্তার আশ্বাসে আমাদেরকে প্রতিদিন যাতায়াত করতে হবে ! ঈশ্বরই জানেন I

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments