Saturday, December 6, 2025
Homeকলকাতাফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এফপিএআই), কলকাতা শাখার ৭৬তম প্রতিষ্ঠা দিবস

ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এফপিএআই), কলকাতা শাখার ৭৬তম প্রতিষ্ঠা দিবস

ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এফপিএআই), কলকাতা শাখার ৭৬তম প্রতিষ্ঠা দিবস ২৩শে জুলাই ২০২৫, বুধবার, শেক্সপিয়ার সরণির নীলাম্বর বিল্ডিংয়ে অবস্থিত শাখা কার্যালয়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। বিকেল ৩টায় অনুষ্ঠানটি শুরু হয় প্রদীপ প্রজ্বলন, কেক কাটা এবং mouth organ-এ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে, যেখানে বাজনা পরিবেশন করেন ইন্দ্র মণ্ডল। শাখা ব্যবস্থাপক শ্রী সুপ্রতিপ মজুমদার তাঁর উদ্বোধনী ভাষণে সংস্থার দীর্ঘ পথচলা ও বর্তমান কর্মকাণ্ডের উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএইচএস ও ডিএফডব্লিউ-এর ড. পার্থ দে, আদিত্য বিড়লা জনসেবা ট্রাস্ট-এর সিএসআর ডিরেক্টর শ্রী অমিত কুমার, টালিগঞ্জ রিস্তা গরিমা গৃহ-এর সচিব শ্রীমতী রঞ্জিতা সিনহা, বিএনপি+-এর সভাপতি শ্রী কিশোর সাউ, রাইট ট্রাকের-এর পরিচালক জনাব আশরাফ আলি, ইন্ডিয়ান লেপ্রসি মিশনের সচিব শ্রী মার্ক মলয়, শেক্সপিয়ার থানার অফিসার ইনচার্জ শ্রী শাকিল আহমেদ, আইআইএসডব্লিউবিএম-এর শিক্ষক প্রতিনিধি অধ্যাপক অরিন্দম মুখার্জি, আরজিএম নিউজ-এর মুখ্য প্রতিনিধি শ্রী মোইদুল ইসলাম, বেঙ্গল ট্রান্সমেন কালেক্টিভ-এর সদস্য উজ্জান সমন্ত ও ইন্দ্র মণ্ডল, প্রাক্তন শাখা ব্যবস্থাপক শুভঙ্কর রায়, এফপিএআই-এর প্রেসিডেন্ট টিনি দত্ত ও ভাইস প্রেসিডেন্ট লীনা চক্রবর্তী।

গুণী অতিথিদের বক্তব্যের পরে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত পরিবেশন করেন প্রাক্তন কর্মী সৌরেন্দ্রনাথ মুখার্জি, আবৃত্তি করেন অনিমেষ হামবীর ও ফিরোজা বিবি গাজি এবং যুগল নৃত্য পরিবেশন করেন চন্দন রায় ও রাহুল দে। এরপর সংস্থার নিবেদিতপ্রাণ কর্মীদের সন্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ কাজের জন্য পদক প্রাপ্তরা হলেন: ড. সুনীল মাঝী, শ্রাবণী সমন্ত মুখার্জি, মলয় কুমার পাত্র, মালা ঘোষ, মঞ্জু বসু, নমিতা দাস, অনসূয়া রায়, বিপুল চক্রবর্তী ও আমরিনা পারভীন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং এফপিএআই-এর আগামী দিনের কাজের জন্য নতুনভাবে প্রতিশ্রুতি গ্রহণ করা হয়।

সংবাদ সংগ্রহ করেছেন সাহিদ হোসেন সিদ্দিকী from RGM News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments