Wednesday, January 21, 2026
Homeখবরবলিউডে মিশমির নতুন কাজ!

বলিউডে মিশমির নতুন কাজ!

নিজস্ব প্রতিনিধি(সুজাতা):বলিউডে মিশমির নতুন কাজ!

বাংলা টেলিভিশন জগতের সুপরিচিত মুখ অভিনেত্রী মিশমি দাস। কয়েকমাস আগেই পাড়ি দিয়েছেন মুম্বইতে। সেখানেই এবার বড় কাজের সুযোগ পেলেন অভিনেত্রী।

‘আখরি রাস্তা’ নামে একটি মাইক্রো ড্রামায় জনপ্রিয় বলিউড অভিনেতা হিতেন তেজওয়ানীর বিপরীতে দেখা যাবে মিশমিকে। এছাড়াও এই ড্রামায় অভিনয় করেছেন ‘জাওয়ান’ ছবি খ্যাত অভিনেত্রী মানিকা মেহরোত্রা। প্রসঙ্গত, সম্পূর্ণ ড্রামাটির শুটিং হয়েছে হিন্দিতে।

বাংলায় মিশমির কাজের তালিকা বেশ লম্বা। অভিনেত্রীকে শেষ দেখা যায় ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। এছাড়াও তিনি অভিনয় করেছেন তুঁতে, ফুলকি, খেলনা বাড়ি, রাজযোটক-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments