Saturday, December 6, 2025
Homeখবরভর সন্ধ্যায় হাওড়ায় বাস দুর্ঘটনা

ভর সন্ধ্যায় হাওড়ায় বাস দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি(সুজাতা):
ভর সন্ধ্যায় হাওড়ায় বাস দুর্ঘটনা। যাত্রীদের উদ্ধার করে পাঠানো হল স্থানীয় হাওড়া জেলা হাসপাতালে। জানা গিয়েছে, হাওড়ার পাঁচ নম্বর ফরশো রোডে ঘটে এই দুর্ঘটনাটি। শনিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারে বেসরকারি মিনিবাসটি।

শনিবার সন্ধ্যায় ধর্মতলা দানেশ শেখ লেন রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্য শুরু করে।

ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাসটি ব্রেক ফেল করলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ফরশোর রোডের একটি লেনে যান চলাচল ব্যাহত হয়।

হাওড়ার ডিসিপি ট্টাফিক সুজাতা কুমারী বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিকে একটি দোকান ও পোস্টে গিয়ে ধাক্কা মারে। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাওড়া হাসপাতালে চিকিৎসা চলছে।’ আহত এক যাত্রী বলেন, ‘বাসটি খুব জোরে চালানো হচ্ছিল। ফোরশোর রোডে এসে একটি পোস্টে গিয়ে জোরে ধাক্কা মারে।’

সুযোগ বুঝে দুর্ঘটনার পর বাস ঘটনাস্থলেই ছেড়ে পালিয়ে যান চালক। এখনও পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি। অন্যদিকে বাসের পরিস্থিতি বেহাল। অত্যাধিক গতিতে এসে ধাক্কা মারায় সামনের দিকে অংশ একেবারে ‘শেষ’ হয়ে গিয়েছে বললেই চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments