নিজস্ব প্রতিনিধি(সুজাতা):মহুয়া রায় চোধুরী এবং স্বামী তিলক চক্রবর্তী !
এই বিয়ের পর থেকেই এলোমেলো হয়েগেলো মহুয়ার জীবন !
আজ ৪০ বছরেও তার মৃত্যু রহস্যই ঢাকা !
১৯৮৫ সালের ২২ শে জুলাই বেঁচে থাকার লড়াই শেষ! আগুনে শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া শরীর নিথর ! সারা রাজ্যের সিনেমা প্রেমীদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো মাত্র ২৭ সেই এইরকম একটি সুন্দর প্রতিভা অকালে ঝড়ে গেলো !
মৃত্যুর আগে তার হাতে ২২ টি ছবির কাজ ছিল আর সেই সময়ের সংবাদ মাধ্যম ঘাটলে জানা যায়, ২২ টি ছবির মধ্যে মাত্র চারটি ছবি শেষ করতে পেরেছিল, আর সাতটি অর্ধ সমাপ্ত আর বাকি ১১ টি ছবি সই করেছিলেন মাত্র !
সকাল থেকেই স্টুডিও পাড়া নিস্তব্ধ একপাশে শোকস্তব্দ তাপস পাল, দেবশ্রী রায়, সন্তান হারানোর ব্যাথায় মূক পরিচালক তরুণ মজুমদার তিনি মুহুয়া রায় চোধুরীর অভিনয় জীবনের জন্মদাতা ! তার শ্রীমান পৃথীরাজ ছবিতে প্রয়াত নায়িকার আত্মপ্রকাশ তাকে নিজের হাতে গড়ে ছিলেন সন্ধ্যা রায়! মহুয়ার মৃত্যুতে যিনি ভেঙে পড়ে জানিয়েছিলেন কিছু কিছু ক্ষেত্রে অভিনেত্রী ভীষণ ভালো মানুষ ছিলেন আর ওর ভালো মানুষের সুযোগ ইন্ডাস্ট্রি নিয়েছে !

