সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মহাযুদ্ধের প্রস্তুতি তুঙ্গে, জমজমাট আয়োজন সেন পাড়ার বর্ণ পরিচয় উদ্যানে
নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :“সপ্তসুর” সা-রে-গা-মা-পা-ধা-নি-র উদ্যোগে আয়োজিত “বাংলার সেরা” সিজন-২-এর কলকাতা অডিশন অনুষ্ঠিত হল ৬ই জুলাই, যাদবপুরের সেন পাড়ার বর্ণ পরিচয় উদ্যানে। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির এই মহাযুদ্ধের অডিশন ঘিরে উৎসাহ ও উদ্দীপনায় মাতোয়ারা ছিল শহরবাসী।
এদিনের অডিশনে বিচারকের আসনে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী আত্রেয়ী ব্যানার্জী, খ্যাতনামা আবৃত্তিশিল্পী বিশ্ব ভট্টাচাৰ্য এবং সঙ্গীতশিল্পী সন্তু ভট্টাচাৰ্য। তাদের সুচিন্তিত মূল্যায়নে প্রতিভার খোঁজ চলেছে সারা দিনভর।
অডিশনে অংশ নিয়েছেন ২৬ জনেরও বেশি প্রতিযোগী। অংশগ্রহণকারীরা বয়সভিত্তিক দুইটি গ্রুপে বিভক্ত ছিলেন—
🔹 গ্রুপ A – ১৫ বছর বয়স পর্যন্ত
🔹 গ্রুপ B – ১৫ বছরের ঊর্ধ্বে
এর আগে এই প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হয়েছে আসাম, গোয়াহাটি, জলপাইগুড়ি ও তমলুকে। এবার হুগলিতে পৌঁছাবে “সপ্তসুর”-এর প্রতিভা অনুসন্ধান।
“বাংলার সেরা” প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে—
👉 ২৯শে আগস্ট: কলকাতা সংলগ্ন এলাকার প্রতিযোগীদের জন্য
👉 ৩০শে আগস্ট: অন্যান্য এলাকার প্রতিযোগীদের জন্য
এবং গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৩১শে আগস্ট।
এই আয়োজনে স্পন্সর হিসেবে পাশে রয়েছে এস. এস. অটোমোবাইলস, জলপাইগুড়ি। পাশাপাশি, “সপ্তসুর” সা-রে-গা-মা-পা-ধা-নি-র অফিসিয়াল ফেসবুক পেজে অনলাইন প্রতিযোগিতার সুযোগও রয়েছে।
অডিশনে অংশগ্রহণ করতে আগ্রহীদের অনলাইনে বা ফোনে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ:
৯৪৩৩২২৪০৫৬ / ৮২৪০৪৫৬১৬৭ / ৮৬৭০২৭৮৫৯৩
“সপ্তসুর”-এর এই উদ্যোগে বাংলার প্রতিভার খোঁজ অব্যাহত থাকুক— কে হবে বাংলার সেরা?

