
প্রীতি জৈন-এর pJ এন্টারটেইনমেন্ট-এর আয়োজনে চিনার পার্কে সফলভাবে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ফ্যাশন শো
pJ এন্টারটেইনমেন্ট-এর কর্ণধার প্রীতি জৈন-এর উদ্যোগে গত ১৮ই জুন চিনার পার্ক ফ্যাশন টিভি-তে অনুষ্ঠিত হলো স্টাইল রানওয়ে বেঙ্গল সিজন ৩— এক জমকালো ফ্যাশন শো, যা নিয়ে ছিল যথেষ্ট উত্তেজনা ও আগ্রহ।
এই বর্ণময় অনুষ্ঠানে অংশ নেন চারজন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার— FyBari, সানু পাখিরা, জাগরণ এক্সক্লুসিভ এবং এল ই ডি ক্রিয়েশন। শো-তে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়— কিডস, মেল এবং ফিমেল। কিডস ক্যাটাগরিতে ৩০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নেন। মেল ও ফিমেল ক্যাটাগরিতেও ছিল ৩০ জনের বেশি প্রতিযোগীর অংশগ্রহণ। পাশাপাশি, ১০ জনের বেশি প্রফেশনাল মডেল এই শো-তে র্যাম্পে হাঁটেন।
শো-র শো স্টপার মডেল ছিলেন অন্তরা ভার্মা ও দিভিয়া দাস। শো ওপেনার জুনিয়র মডেল হিসেবে নজর কাড়েন আরিক্তা মুখার্জি এবং কিডস মডেল নন্দিনী কুন্ডু ছিলেন বিশেষ আকর্ষণ। গোটা অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে উপস্থাপনা করেন জনপ্রিয় মডেল সপ্তমী ব্যানার্জি।
প্রেজেন্টেশন ছিল বালাজি এন্টারপ্রাইজে এবং ভেন্যু ছিল ফ্যাশন টিভি, চিনার পার্ক। সাজসজ্জায় বিশেষ সহযোগিতা করে লেকমি একাডেমি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব— পেটুক-এর কর্ণধার বিপ্লব বসু, চন্দন পারুলিয়া, নন্দন পারুলিয়া, বালাজি এন্টারপ্রাইজে-এর কর্ণধার রাকেশ গোয়াল, রাহুল কেডিয়া, সেলিব্রিটি অতিথি সুভাষ পছাসিয়া, ডঃ শুভ্র ভট্টাচার্য-সহ বহু গুণীজন।
pJ এন্টারটেইনমেন্ট এবং hi5 Studio & Fashion Entertainment-এর কর্ণধার প্রীতি জৈন নিয়মিত তাঁর নিজস্ব স্টুডিওতে ব্র্যান্ড শুট, রেকর্ডিং, অ্যালবাম শুট, মডেল শুট ও মডেল গ্রুমিং-এর কাজ করে চলেছেন।
আগামী সেপ্টেম্বর মাসে pJ এন্টারটেইনমেন্ট আয়োজন করতে চলেছে শারদীয়া সেরা মুখ সিজন ৩— একটি ধামাকাধার ফ্যাশন শো, যেখানে নতুন ও পুরোনো মডেলরা অংশগ্রহণ করবেন।
প্রীতি জৈন সকল প্রতিযোগী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, যোগ্যতার ভিত্তিতে প্রতিটি প্রতিভাবান ছেলে-মেয়েকে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেবেন। ভবিষ্যতে hi5 Studio & Fashion Entertainment থেকে আরও আকর্ষণীয় প্রজেক্ট আসতে চলেছে, যেখানে নতুন ও পুরোনো মডেল ও অভিনেতা-অভিনেত্রীদের জন্য থাকছে সমান সুযোগ।
hi5 Studio & Fashion Entertainment
অবস্থান: ডানলপ সোনালী হলের ঠিক পাশেই, বরাহনগর মেট্রো থেকে মাত্র ২ মিনিটের দূরত্বে।
যোগাযোগ: 7980040439

