Saturday, December 6, 2025
HomeকলকাতাAABS Production আয়োজিত 'শারদীয় আকাল বোধন' মেগা র‌্যাম্প শো ও বিশিষ্ট...

AABS Production আয়োজিত ‘শারদীয় আকাল বোধন’ মেগা র‌্যাম্প শো ও বিশিষ্ট জনেদের সম্মান প্রদান।

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :বরাহনগর রবীন্দ্র ভবনে আগামী শারদোৎসবের প্রাক্কালে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মেগা র‌্যাম্প শো। ১৮ই আগস্টের এই আয়োজনে ফ্যাশন শোর পাশাপাশি বিশেষ সক্ষম শিশুদের পারফরম্যান্স, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রবীণ নাগরিকদের সম্মান জানাতে বৃদ্ধাশ্রম থেকে আমন্ত্রিত অতিথিদের শাড়ি ও মিষ্টি উপহার দেন আয়োজকরা।অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল AABS Production। ফ্যাশন ও সংস্কৃতির এই অনন্য মেলবন্ধনের মঞ্চে সম্মানিত হন—
জাতীয় সম্মানপ্রাপ্ত সমাজসেবী অনির্বান সামন্ত,ন্যাশনাল এডুকেশন ফোরামের যুগ্ম সম্পাদক ড. গীতাঞ্জলি মুখার্জি,গুডেস হাসপাতালের কর্ণধার সোমা চক্রবর্তী,সমাজসেবী প্রণতি সাহা,কলকাতা তিলোত্তমা ২০২২ খেতাবজয়ী মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার একাধিক পুজো কমিটির প্রতিনিধিরা। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল তারা টিভি, নিউটাউন টিভি, নিউজ ২৪x৭ ও ভারত বেঙ্গলি টিভি।
র‌্যাম্প শোতে বিচারকের আসনে ছিলেন মডেল-অভিনেত্রী প্রীতি জৈন, পারমিতা ব্যানার্জী এবং অ্যাডভোকেট মেঘ সায়ন্তনী। তাদের বিচারে তিনজন প্রতিযোগী মডেল বিজয়ীর সম্মান অর্জন করেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী, সিআইসি অঞ্জন পাল এবং স্থানীয় কাউন্সিলররা।পুরো অনুষ্ঠানকে ঘিরে দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments