নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ‘অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’-এর উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ফটোশুট—“এবার পুজোয় স্বপ্ন পূরণ”। অভিষেক দত্তের পরিচালনায় এবং শুভ মল্লিকের সহযোগিতায় এই আয়োজনটি সম্পন্ন হয় কলকাতার এ মন ছবি স্টুডিও তে।
এই ফটোশুটে অংশ নেন মোট ৩১ জন মডেল—নবীন ও অভিজ্ঞ, যাঁদের অনেকে এসেছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে। সকলেই অংশগ্রহণ করেন দুর্গাপুজো থিম-ভিত্তিক কনসেপ্টে।প্রতিটি মডেলকে সাজানো হয় দুর্গাপুজোর থিমভিত্তিক পোশাকে, যা তৈরি করে ব্র্যান্ড জাগরণ এক্সক্লুসিভ-এর কর্ণধার অভিষেক সরকার।অলঙ্করণে নজরকাড়া গয়নার ডিজাইন করেন অরুনিমা চ্যাটার্জি ও শম্পা রায়চৌধুরী। মেকআপের দায়িত্বে ছিল Studio 11 Pro Academy, যাদবপুর। ক্যামেরার পেছনে ছিলেন চিত্রগ্রাহক সুরজিৎ পাল।
ফটোশুট শেষে প্রতিটি অংশগ্রহণকারী মডেলের হাতে সম্মাননা তুলে দেন ‘অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’-এর প্রতিষ্ঠাতা অভিষেক দত্ত। তিনি বলেন, “দূরত্ব, বয়স বা বাহ্যিক সৌন্দর্য—কোনও কিছুই প্রতিভাকে আটকাতে পারে না। সঠিক মঞ্চ পেলে প্রতিভা নিজেই আলোকিত হয়ে ওঠে।”
এই ব্যানার আগামী দিনে কলকাতার বিভিন্ন পূজোমণ্ডপে প্রদর্শিত হবে। শিল্প ও প্রতিভার মেলবন্ধনে ‘অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’ যে নতুনদের পাশে থাকছে, তা এই উদ্যোগে আবারও প্রমাণিত হল।
মডেলিং বা অভিনয়ে আগ্রহী নবীনদের জন্য যোগাযোগ:
অভিষেক দত্ত – ৮৯১০৮৯৬৮৫৯

