*রিপোর্ট :- সংকল্প দে বীরভূম।* বীরভূমের দুবরাজপুর থানার গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত বারাবন সংসদের বাগদী পাড়ায় সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জল চ্যাটার্জির নামের তৃণমূলের দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়া হল রাতের অন্ধকারে। অভিযোগের তীর বিরোধিদের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে বারাবন বাগ্দীপাড়ায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসেন দুবরাজপুর থানার বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। ঘটনা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে প্রকাশ তৃণমূলের পক্ষ থেকে গতকালই তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি সমর্থনে এই দেওয়াল লিখন করা হয়। আজ সকালেই তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা দেখতে পান সেই দেওয়াল লেখনে গোবর লেপে দেওয়া হয়েছে। অবশেষে পুলিশ ঘটনাস্থলে আসার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই গোবর লেপন জল দিয়ে মুছে দেয়।

