Sunday, March 29, 2026
Homeখবরপ্রার্থী ঘোষণার পরই মাঠে জ্যোতিপ্রিয়! দেয়াল লিখনে প্রচার শুরু

প্রার্থী ঘোষণার পরই মাঠে জ্যোতিপ্রিয়! দেয়াল লিখনে প্রচার শুরু

প্রার্থী ঘোষণার পরই মাঠে জ্যোতিপ্রিয়! দেয়াল লিখনে প্রচার শুরু

প্রার্থী ঘোষণা হওয়ার পর আর দেরি নয় প্রথম দিন থেকেই ময়দানে নেমে পড়লেন হাবরা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার হাবড়ায় পৌঁছে প্রথমেই দেয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।
পরবর্তীতে হাবড়া পৌরসভায় যান এবং সেখানেও স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। প্রার্থী ঘোষণার পর তাঁর এই সক্রিয় উপস্থিতি ঘিরে দলীয় শিবিরে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “হাবরা বিধানসভায় আবারও প্রার্থী হয়ে খুব ভালো লাগছে। হাবরাতে গত কয়েক বছরে অনেক উন্নয়ন হয়েছে আগামী দিনে আরও উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাব।
তিনি আরও জানান, হাবরার মানুষ সবসময় তাঁর পাশে ছিলেন এবং আগামী দিনেও সেই সমর্থন বজায় থাকবে বলেই তিনি আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments