Tuesday, April 7, 2026
Homeখবরমমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর বিকৃতিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর বিকৃতিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা

চন্দ্রকোনা দুই ব্লকের ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের ইসনগর বুথে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর বিকৃতিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনায় জড়িত।তৃণমূলের দাবি, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় কৃষ্ণগর প্রাইমারি স্কুলে নির্মিত গার্ডওয়ালের উপর থাকা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপে বিকৃতি করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, এই ধরনের ঘটনা তাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। বরং তৃণমূল কংগ্রেসই নিজেদের পতাকা নিজেরাই ছিঁড়ে বিজেপির কর্মীদের অভিযুক্ত করছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
বাইট-
১) বুথস্তরের তৃণমূল নেতা
২) তৃণমূল কংগ্রেসের ভগবন্তপুর দুই অঞ্চলের সভাপতি ইসমাইল খান।
৩) চন্দ্রকোনা বিধানসভার বিজেপির প্রার্থী সুকান্ত দোলুই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments