Monday, March 2, 2026
Homeকলকাতাঅনন্যা ম্যাগাজিন প্রকাশের পাশাপাশি সাইবার ক্রাইম ও থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা সেমিনার

অনন্যা ম্যাগাজিন প্রকাশের পাশাপাশি সাইবার ক্রাইম ও থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা সেমিনার

নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ, কলকাতা:২১ জানুয়ারি কলকাতার বিড়লা প্লানেটরিয়ামের সেমিনার হলে প্রকাশিত হলো অনন্যা ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা। সাহিত্য, সংস্কৃতি ও সমাজমনস্ক চিন্তাভাবনার মেলবন্ধনে আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানটি ঘিরে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মহুয়া ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী মিতা ব্যানার্জি, গুডেস হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোমা চক্রবর্তী এবং ঝর্না ভট্টাচার্য। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ডঃ সুবিমল দাস, বিশিষ্ট সমাজসেবী আশুতোষ মজুমদার, রাজ জ্যোতিষী অনিমেষ শাস্ত্রী, খ্যাতনামা ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, বিশিষ্ট ডার্মাটোলজিস্ট সায়ন্তন দাস ও স্পিরিচুয়াল হিলার রূপাম গুপ্তা।
এর পাশাপাশি একই সভাঘরে “ওঁম বিঘ্নেশ্বরা চেরিটেবল ফাউন্ডেশন”-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় সাইবার ক্রাইম ও থ্যালাসেমিয়া বিষয়ক একটি সচেতনতা মূলক সেমিনার। সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী মিতা ব্যানার্জি, লেখক সাইয়াদ হাসমত জালাল, আইনজীবী ও সাইবার বিশেষজ্ঞ রাজর্ষি রায়চৌধুরী।
থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডঃ অরিন্দম বিশ্বাস, গুডেস হাসপাতালের কর্ণধার সোমা চক্রবর্তী এবং ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট শ্রেয়সী ভৌমিক প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানকে ঘিরে এদিন বিড়লা প্লানেটরিয়াম প্রাঙ্গণে বসেছিল একপ্রকার ‘চাঁদের হাট’, যেখানে সাহিত্য, সমাজসচেতনতা ও সংস্কৃতির মিলনক্ষেত্র তৈরি হয়। অনুষ্ঠানটি দর্শক ও অতিথিদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments