Wednesday, March 4, 2026
Homeখবরউত্তর হাওড়ার শালকিয়ায় মাতৃদিবস উপলক্ষে উদ্বোধন এম আর ফিজিও এন্ড রিহ্যাব ইউনিটের...

উত্তর হাওড়ার শালকিয়ায় মাতৃদিবস উপলক্ষে উদ্বোধন এম আর ফিজিও এন্ড রিহ্যাব ইউনিটের নতুন শাখা

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ: মাতৃদিবসের বিশেষ দিনে উত্তর হাওড়ার শালকিয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এম আর ফিজিও এন্ড রিহ্যাব ইউনিট-এর নতুন শাখা। অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুদক্ষ থেরাপিস্টদের নিয়ে গঠিত এই কেন্দ্রটি নারী ও পুরুষ উভয়ের জন্যই উন্নত মানের ফিজিওথেরাপি পরিষেবা প্রদান করবে বলে জানান উদ্যোক্তারা।

এই ক্লিনিকের প্রধান উদ্যোক্তা মৃণাল কুন্ডু জানান, “শরীরের যেকোনও ধরনের ব্যথা, পেশির সমস্যা বা সার্জারির পরের রিহ্যাব—এই সমস্ত ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসার প্রয়োজন। আমাদের লক্ষ্য, হাওড়ার সাধারণ মানুষ যেন সাশ্রয়ী মূল্যে এই পরিষেবা পান।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও কাউন্সিলর। বিধায়ক বলেন, “এই ধরণের ক্লিনিক উত্তর হাওড়ার মানুষের কাছে আশীর্বাদস্বরূপ। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বাইরে একটি আধুনিক, নির্ভরযোগ্য বিকল্প তৈরি হলো।” কাউন্সিলরও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এম আর ফিজিও-র এই পরিষেবা এলাকার বয়স্ক নাগরিক, খেলোয়াড়, এবং পরিশ্রমী মানুষের জন্য বিশেষভাবে উপকারী হবে।”

স্থানীয় বাসিন্দারাও পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, এই শাখায় থাকবে ব্যাক পেইন, সার্ভাইক্যাল স্পন্ডিলোসিস, জয়েন্ট পেইন, পোস্ট-অপারেটিভ রিহ্যাব সহ নানা সমস্যার জন্য বিশেষ থেরাপি ও ট্রিটমেন্ট সুবিধা।

উল্লেখযোগ্য যে, এম আর ফিজিও এন্ড রিহ্যাব ইউনিট ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অংশে নিজেদের সুনাম অর্জন করেছে। শালকিয়ার নতুন শাখা সেই পথেই আরও একধাপ এগিয়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments