কলকাতা: টলিউড তথা কলকাতার মডেলিং জগতের পরিচিত ও জনপ্রিয় মুখ রাজর্ষি মণ্ডল এবার হাজির হচ্ছেন এক নতুন রোমান্টিক প্রজেক্ট নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন মিউজিক ভিডিও ‘চেয়েছি তোমায় পুরোটাই’–এর আকর্ষণীয় পোস্টার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল ও উন্মাদনা তৈরি করেছে।
এই মিউজিক ভিডিওতে রাজর্ষি মণ্ডলের বিপরীতে দেখা যাবে শ্রীপর্ণা মণ্ডলকে। MR Mondal ও Mr Sarkar–এর প্রযোজনায় নির্মিত এই প্রজেক্টটি পরিচালনা করেছেন ‘দ্য ফ্রিল্যান্সার ইন কলকাতা’ খ্যাত পরিচালক অমিত দত্ত।
শহরের একজন প্রতিষ্ঠিত ও স্টাইলিশ মডেল হিসেবে রাজর্ষি মণ্ডলের জনপ্রিয়তা আগেই দর্শকদের নজর কেড়েছে। নতুন এই রোমান্টিক মিউজিক ভিডিওতেও তাঁর উপস্থিতি ভক্তদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি করেছে। পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রজেক্টটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, আগামী ২২ মে মুক্তি পেতে চলেছে মিউজিক ভিডিও ‘চেয়েছি তোমায় পুরোটাই’। নির্মাতাদের আশা, এই গানটি বাংলা রোমান্টিক মিউজিক ভিডিওর জগতে নতুন মাত্রা যোগ করবে এবং দর্শকদের মন জয় করবে।

