গতকাল দুপুরবেলায় কাঁচরাপাড়া ক্ষুদিরাম পল্লীর ভূতবাগানের কৌশিক মন্ডল (28), তার স্ত্রী অঙ্কিতা বর্মনকে (25) খুন করে ছোট সন্তানকে নিয়ে পালিয়ে যায়। কাঁচরাপাড়া থানায় খুনের মামলা রুজু হয়। পুলিশ তদন্তে নেমে কৌশিক মন্ডলকে গতকাল রাতেই পান্ডুয়া থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ রিমান্ডের আবেদনসহ আজ তাকে আদালতে পাঠানো হচ্ছে। কি কারণে, কিভাবে সে তার স্ত্রীকে খুন করেছে তদন্তের অগ্রগতির সাথে যথাসময়ে জানানো হবে।

