Wednesday, March 4, 2026
Homeখবরগ্ল্যামার ও আত্মবিশ্বাসের মিলনমেলা—কিংস ল্যান্ডিংয়ে ‘মোস্ট গ্ল্যামোরাস রানওয়ে – রানওয়ে হার্টস ফ্যাশন...

গ্ল্যামার ও আত্মবিশ্বাসের মিলনমেলা—কিংস ল্যান্ডিংয়ে ‘মোস্ট গ্ল্যামোরাস রানওয়ে – রানওয়ে হার্টস ফ্যাশন শো, সিজন–২’

নিজস্ব সংবাদদাতা, শম্পা ঘোষ, কলকাতা:
ফ্যাশন ও গ্ল্যামারের জগতে আরও এক উল্লেখযোগ্য সংযোজন ঘটল। সাইনি মডেলিং অ্যান্ড গ্রুমিং অ্যাকাডেমির উদ্যোগে শহরের অন্যতম অভিজাত স্থান কিংস ল্যান্ডিং রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েট-এ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ফ্যাশন শো “মোস্ট গ্ল্যামোরাস রানওয়ে – রানওয়ে হার্টস ফ্যাশন শো, সিজন–২”।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কিডস, মিসেস, মিস্টার ও মিস—মোট চারটি বিভাগে প্রতিযোগীরা র‍্যাম্পে হেঁটে নিজেদের প্রতিভা, স্টাইল ও আত্মবিশ্বাসের অনন্য পরিচয় দেন। চোখ ধাঁধানো পোশাক, সাবলীল কোরিওগ্রাফি এবং ফ্যাশনের নানান ধারা দর্শকদের মুগ্ধ করে তোলে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গ্ল্যামার, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের সমন্বয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক সেলিব্রিটি গ্রুমার, বিশিষ্ট অতিথি ও সেলিব্রিটি জুরি। বিচারকের আসনে ছিলেন রূপ বক্সি, সুবর্ণা ঘোষ, সৌমেন ঘোষ, নন্দিতা সাহা, সৌমি দত্ত এবং বিশিষ্ট ডিজাইনার শান্তুনু গুহঠাকুরতা। প্রতিটি বিভাগের বিজয়ীদের মাথায় ক্রাউন ও ব্রোচ পরিয়ে সম্মান জানান বিচারকরাই।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র। তিনি নিজেও র‍্যাম্পে হেঁটে দর্শকদের সামনে উপস্থিত হয়ে নিজের স্বতন্ত্র স্টাইলে সকলকে মুগ্ধ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রতিভাদের সামনে তুলে ধরা এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তাঁদের আত্মপ্রকাশের সুযোগ করে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সফলভাবে সম্পন্ন হওয়া এই ফ্যাশন শো ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, এই ফ্যাশন শো-এর আয়োজক সাইনি সরকার—মিসেস ইন্ডিয়া ২০২১, মিসেস ওয়েস্ট বেঙ্গল ২০২১ ও মিসেস কলকাতা ২০২০-এর খেতাবপ্রাপ্ত। তাঁর দক্ষ নেতৃত্ব ও পরিকল্পনায় অনুষ্ঠানটি পেয়েছে এক অনন্য মাত্রা।
বিভাগভিত্তিক ফলাফল:
কিডস ক্যাটাগরি:
বিজয়ী—সমদ্রিতা ঘোষ
প্রথম রানার্স-আপ—শ্রীজয়ী পাল
দ্বিতীয় রানার্স-আপ—আরুশি দাস
মিসেস ক্যাটাগরি:
বিজয়ী—আজমিন আখতার
প্রথম রানার্স-আপ—পূজা মিত্র
দ্বিতীয় রানার্স-আপ—সুচন্দ্রা মণ্ডল
মিস্টার ক্যাটাগরি:
বিজয়ী—সৌম্যজিৎ বর্মণ
প্রথম রানার্স-আপ—সৌরভ ঘোষ
দ্বিতীয় রানার্স-আপ—আকাশ রায়
মিস ক্যাটাগরি:
বিজয়ী—প্রতীক্ষা সরকার
প্রথম রানার্স-আপ—পালভিন্দর কৌর
দ্বিতীয় রানার্স-আপ—প্রতীক্ষা সরকার
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
প্রশান্ত সাহা, রিজিওনাল ডিরেক্টর, টাটা ইন্টারন্যাশনাল ম্যারাথন;
সেক্রেটারি জেনারেল, অল ইন্ডিয়া ডার্টস অ্যাসোসিয়েশন;
জেনারেল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল বোলিং অ্যাসোসিয়েশন—বিশ্বনাথ পাই।
সব মিলিয়ে, ফ্যাশনপ্রেমী দর্শকদের জন্য এটি ছিল এক স্মরণীয় সন্ধ্যা, যেখানে গ্ল্যামার ও আত্মবিশ্বাস একসঙ্গে র‍্যাম্পে ধরা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments