Tuesday, April 7, 2026
Homeরাজনীতিতোলাবাজির টাকা না পেয়ে দাদু ও নাতিকে বেধড়ক মারধর" গুরুতর চোট...

তোলাবাজির টাকা না পেয়ে দাদু ও নাতিকে বেধড়ক মারধর” গুরুতর চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন নাতি, ঘটনায় চাঞ্চল্য হাড়োয়ায়

হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর এলাকার ঘটনা।
আক্রান্ত নাবালক নাতি জিসান মন্ডল এবং দাদু জোহর আলী মন্ডল।
অভিযোগ এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে,ব্যবসায়ীদের কাছে তোলা আদায় করছে দুষ্কৃতিরা। তোলা না পেলে চলছে মারধর, হুমকি।অভিযোগ একটি রঙের দোকানে তোলা আদায় করতে যায়। দোকানের মালিকের অনুপস্থিতিতে তার নাবালক নাতির কাছে তোলার টাকা চায়, সেই টাকা না পেয়ে ওই নাবালকে এলোপাতাড়ি মারধর করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে” রক্তাক্ত জখম করে দেয়,নাতিকে বাঁচাতে এলে দাদুকে মারধর করা হয় বলে অভিযোগ, মারধর করে ক্যাশবাক্স থেকে ছিনিয়ে নেওয়া হয় লক্ষাধিক টাকা।আহতদের দ্রুত স্থানীয় দোকানদাররা উদ্ধার করে হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই নাবালককে বসিরহাট জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসা করে বলছেন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় হাড়োয়া থানায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আহত দের পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments