Monday, March 2, 2026
Homeকলকাতাদমদমে ‘JBS Present স্বপ্নপূরণ’ মেগা র‍্যাম শো—সাধারণ ঘরের মেয়েদের স্বপ্ন ছুঁল বাস্তবের...

দমদমে ‘JBS Present স্বপ্নপূরণ’ মেগা র‍্যাম শো—সাধারণ ঘরের মেয়েদের স্বপ্ন ছুঁল বাস্তবের মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, শম্পা ঘোষ | দমদম:
দমদম রবীন্দ্র ভবন অডিটোরিয়ামে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল JBS Present ‘স্বপ্নপূরণ’ মেগা র‍্যাম শো-এর চূড়ান্ত পর্ব। সমাজের সাধারণ ঘরের মেয়ে ও গৃহবধূদের স্বপ্নকে বাস্তবের মঞ্চে তুলে ধরাই ছিল এই ব্যতিক্রমী আয়োজনের মূল লক্ষ্য। দর্শক ও অতিথিদের প্রশংসায় ভরে ওঠে অনুষ্ঠানটি।
এই মেগা র‍্যাম শোর কর্ণধার ও উদ্যোগী সমাজকর্মী শ্যামল সেন। সফল আয়োজন ও পরিচালনায় ছিলেন অর্গানাইজার বাবলি দাস, বুলানদাস, জয়ন্ত পাল, অনামিকা পাল ও সুজাতা রায়। টিম মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সুভদ্রা দাস, সুস্মিতা দাস ও রাজা দাস। সহযোগিতায় পাশে ছিলেন অনন্যা ফিউশন-এর কর্ণধার অনন্যা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরসভার পৌর পরিষদের সদস্য দেবরাজ চক্রবর্তী, প্রেসিডেন্ট নবকুমার দাস, অ্যাডভোকেট শীর্ষেন্দু হাজরা এবং টলিউড অভিনেত্রী গীতশ্রী রায়। ন্যাশনাল এডুকেশন ডিপার্টমেন্টের হেড গীতাঞ্জলি মুখার্জী বিশেষ সহযোগিতা করেন। ইচ্ছেপূরণ টিমের পক্ষ থেকে সহযোগিতায় ছিলেন মৌলিমা চ্যাটার্জি, রিনা চ্যাটার্জি ও সুকর্ণা বসু।
জুরি বোর্ডে ছিলেন মডেল প্রীতি জৈন, সুমিত, সুস্মিতা ঘোষ, অঞ্জলি শাহ ও সেলেস্টিনা। প্রায় ২০০ প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ৩০ জনকে ফাইনালে তোলা হয়। ‘মিস’ ও ‘মিসেস’—দুটি গ্রুপে প্রতিযোগিতা হয়, যেখানে অংশগ্রহণকারীরা কেউই পেশাদার মডেল নন—তাঁরা প্রত্যেকেই সাধারণ ঘরের মেয়ে বা গৃহবধূ।
দীর্ঘ গ্রুমিং ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগীদের আত্মবিশ্বাসী করে তোলা হয়। সংসার, ব্যবসা এমনকি রেস্তোরাঁ পরিচালনার দায়িত্ব সামলিয়েও বহু প্রতিযোগী স্বপ্নপূরণের লক্ষ্যেই এই মঞ্চে পা রাখেন। ‘স্বপ্নপূরণ’ প্রমাণ করল—নারীরা সবই পারেন, আর সাধারণ ঘরের মেয়েদের স্বপ্নকে সম্মান জানিয়ে এই উদ্যোগ এক নতুন দৃষ্টান্ত স্থাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments