Monday, March 2, 2026
Homeকলকাতানিউ ইয়ার ২০২৬ ক্যালেন্ডার শুটে ফ্যাশনের নতুন মেলবন্ধন, আয়োজন ‘MS ক্রিয়েশন’-এর

নিউ ইয়ার ২০২৬ ক্যালেন্ডার শুটে ফ্যাশনের নতুন মেলবন্ধন, আয়োজন ‘MS ক্রিয়েশন’-এর

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ, কলকাতা:
নিউ ইয়ার ২০২৬ উপলক্ষে সম্প্রতি ‘MS ক্রিয়েশন’-এর ব্যানারে অনুষ্ঠিত হল এক বিশেষ ক্যালেন্ডার ফটোশুট। আধুনিক ফ্যাশন ও ঐতিহ্যবাহী পোশাকের মেলবন্ধনে সাজানো এই শুটে অংশ নেন মোট ২০ জন মডেল।
শুটের ওয়েস্টার্ন ড্রেসে মডেলরা ক্যামেরাবন্দি হন, ডিজাইনার কৌস্তভ বিশ্বাসের পোশাকে আধুনিক ছোঁয়া নিয়ে পোজ দেন তাঁরা। ঐতিহ্য ও আধুনিকতার এই অনন্য সংমিশ্রণ ফ্যাশনপ্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করবে বলেই মনে করছেন আয়োজকরা।
ফটোশুটের ক্যামেরার দায়িত্বে ছিলেন খ্যাতনামা ফটোগ্রাফার সুরজিৎ পাল, যিনি নিখুঁতভাবে প্রতিটি মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন। মেকআপের দায়িত্বে ছিলেন রুখসানা ও তাঁর দক্ষ টিম।
এই সম্পূর্ণ প্রজেক্টের পরিকল্পনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ‘MS ক্রিয়েশন’-এর কর্ণধার সুদীপ্ত দেবনাথ ও মোনালি। আয়োজকদের কথায়, নিউ ইয়ার ক্যালেন্ডার শুটের পাশাপাশি তাঁরা নিয়মিতভাবে ব্র্যান্ড শুট, অ্যালবাম ও মডেল শুট, রেকর্ডিং এবং গ্রুমিং-এর কাজ করে চলেছেন।
মডেলিং জগতের দীর্ঘদিনের অভিজ্ঞ সুদীপ্ত ও মোনালি ইতিমধ্যেই একাধিক ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন। আগামী দিনে নিজেরাই একটি বড় মাপের ফ্যাশন শো আয়োজনের পরিকল্পনাও করছেন তাঁরা।
নতুন ও অভিজ্ঞ মিলিয়ে প্রায় ২০ জন মডেলকে নিয়ে তৈরি এই ব্যানার সিরিজ এবারের উৎসবের মরশুমে ফ্যাশনের জগতে নতুন রঙ যোগ করবে বলেই আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments