Sunday, March 29, 2026
Homeখবরবঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং অনুকূল বায়ুপ্রবাহের প্রভাবে রাজ্যে বিক্ষিপ্তভাবে...

বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং অনুকূল বায়ুপ্রবাহের প্রভাবে রাজ্যে বিক্ষিপ্তভাবে আগামী কয়েকদিন বজ্রবিদুৎসহ বৃষ্টি জারি থাকবে

বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং অনুকূল বায়ুপ্রবাহের প্রভাবে রাজ্যে বিক্ষিপ্তভাবে আগামী কয়েকদিন বজ্রবিদুৎসহ বৃষ্টি জারি থাকবে। তাপমাত্রার পারদও স্বাভাবিকের আসে পাশে থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ২৪ মার্চ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ ও ২৬ মার্চ বজ্রপাতসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং ২৭ মার্চ আবারও ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে ২৭ ও ২৮ মার্চ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ২৯ মার্চ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments