Wednesday, March 4, 2026
Homeখবরবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে অঙ্কন ও ফুটবল প্রতিযোগিতা

বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে অঙ্কন ও ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, শম্পা ঘোষ | পানিহাটি
বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে পানিহাটির সোদপুর নেতাজি সংঘের খেলার মাঠে CMSB-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো অঙ্কন ও ফুটবল প্রতিযোগিতা ২০২৬। দুই দিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুবসমাজের মধ্যে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য।
আয়োজকদের মধ্যে ছিলেন CMSB-এর সহ-সভাপতি অজয় ভৌমিক ও সুব্রত দাস। ৯ই জানুয়ারি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী মুরলী ধরানন্দজী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা করেন। অন্যদিকে, ১২ই জানুয়ারি রহড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বোধিতত্তানন্দজী মহারাজের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে এলাকার বহু কচিকাঁচারা অংশগ্রহণ করে।
একই সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট আটটি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষে ১২ই জানুয়ারি ফাইনালে মুখোমুখি হয় কসবা ইয়ং স্টার ফুটবল টিম ও নিমতা মনি সংঘ ফুটবল টিম। জমজমাট ফাইনাল ম্যাচে কসবা ইয়ং স্টার ফুটবল টিম বিজয়ী হয়।
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলার স্বপন সেনগুপ্ত, বিশিষ্ট ফুটবলার রঞ্জিত মুখার্জী, উত্তর ২৪ পরগনার জেলা ফুটবলার শচীন ঘোষ, বিশিষ্ট শিক্ষাবিদ সঞ্জিত বসাক-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।
প্রতিযোগিতাকে ঘিরে এলাকার বিশিষ্টজন, ক্রীড়াপ্রেমী দর্শক ও সাধারণ মানুষের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করার প্রয়াস অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments