কলকাতা, ১ মার্চ ২০২৬ (রবিবার): কলকাতার মৌলালী যুবকেন্দ্র-এ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো “তৃতীয় সর্বভারতীয় যোগাসন প্রতিযোগিতা”। আয়োজক ছিল দিবাকর যোগারথি ইনস্টিটিউট, সহযোগিতায় ভিয়েতনামের S. E. N. Yogafit।
অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন সংস্থার চেয়ারপারসন শ্রী দিবাকর আড্ডি। প্রিন্সিপাল হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অরুণ পাত্র, যিনি বর্তমানে World Fitness Federation South 24 Parganas-এর প্রেসিডেন্ট। ভাইস প্রিন্সিপাল শ্রী বরুণ পাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ সাফল্যের অধিকারী। তিনি থাইল্যান্ড থেকে “গ্র্যান্ড মাস্টার” খেতাব অর্জন করেছেন এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছেন। এছাড়াও ২০২৫ সালে ভিয়েতনাম থেকে ভারতের যোগাসন ক্ষেত্রের উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্বীকৃতি লাভ করেন।
আয়োজক সংস্থা ভবিষ্যতে যোগব্যায়ামের প্রসার ঘটাতে একটি মহাবিদ্যালয় ও যোগা হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে জমি ক্রয় করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়, যা যোগচর্চার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুরথ চক্রবর্তী, বিশিষ্ট আর্ট অধ্যাপক, প্রেসিডেন্ট বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং ‘সেরা বাঙালী ২০২৫’ সম্মানপ্রাপ্ত। বিশেষ অতিথির আসনে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক ও কবি Amb. Dr. Pradip Kumar Basu, যিনি ১৩০টিরও অধিক আন্তর্জাতিক শিরোপার অধিকারী এবং ‘সেরা বাঙালী ২০২৫’ সম্মানে ভূষিত। এছাড়াও উপস্থিত ছিলেন মিস শর্মিষ্ঠা রায়চৌধুরী (কলকাতা তিলোত্তমা ও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের অ্যাম্বাসেডর) এবং অংশু সরকার, ন্যাশনাল প্রেসিডেন্ট, World Fitness Federation of Yogasan Sports।
চিফ জাজ হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশ্রী প্রসাদ নন্দী এবং তাঁর সঙ্গে প্রায় ৫৫-৬০ জন গেস্ট জাজ সমগ্র প্রতিযোগিতা পরিচালনায় যুক্ত ছিলেন।
প্রায় ১৪টি জেলার ৩৫০ জনেরও বেশি প্রতিযোগী (৬/৭ বছর থেকে ৫৫/৬০ বছর বয়স পর্যন্ত) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কঠোর প্রতিযোগিতার পর চ্যাম্পিয়ন ট্রফি জয় করেন মিস অরণ্যা হুতাইত এবং রানার্স ট্রফি অর্জন করেন সোমনাথ মুখার্জী।
সার্বিকভাবে এই আয়োজন যোগাসনের মানোন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের মর্যাদা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

