Wednesday, March 4, 2026
Homeখবররাজ্যজুড়ে অনুষ্ঠিত হলো বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন

রাজ্যজুড়ে অনুষ্ঠিত হলো বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ মালদা: কে কে এডুকেশনাল সোসাইটি পরিচালিত The Roots of Education in Bengal-এর ব্যবস্থাপনায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলার ময়না হাইস্কুলে অনুষ্ঠিত হলো বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশ নেয়।

আজকের পরীক্ষায় রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় ৩৬ হাজারের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০শে নভেম্বর ২০২৫, কে কে এডুকেশনাল সোসাইটির সরকারি ওয়েবসাইটে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ৮১ থেকে ১০০ নম্বর প্রাপক ছাত্রছাত্রীদেরকে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্তাদের হাত দিয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। অপরদিকে, ৬১ থেকে ৮০ নম্বর প্রাপক ছাত্রছাত্রীদেরকে তাদের নিজ নিজ স্কুলে প্রার্থনার সময় পুরস্কৃত করা হবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আজ ময়না হাইস্কুল সেন্টারে উপস্থিত ছিলেন সংস্থার সংস্কার কেন্দ্রীয় সম্পাদক মাননীয় দেবাশীষ দেব শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল শাখার রাজ্য মার্কেটিং কো-অর্ডিনেটর ও অর্গানাইজার অনিরুদ্ধ ব্যানার্জি, রিমা ব্যানার্জি ও অরিজিৎ সাহা মহাশয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments