Wednesday, March 4, 2026
Homeখবর"লাভ প্রেম ভালোবাসা": ২০শে জুন মুক্তি পাচ্ছে লাভারবয় রুদ্রর তৃতীয় ছবি!

“লাভ প্রেম ভালোবাসা”: ২০শে জুন মুক্তি পাচ্ছে লাভারবয় রুদ্রর তৃতীয় ছবি!

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :আসছে ২০শে জুন মুক্তি পাচ্ছে লাভারবয় রুদ্রর তৃতীয় চলচ্চিত্র “লাভ প্রেম ভালোবাসা”, যা সারা দেশের সিনেমা হলে প্রদর্শিত হবে।

ছবিটি প্রেম, কমেডি, দুর্দান্ত গান, অ্যাকশন এবং নারী ক্ষমতায়নের মিশেলে তৈরি একটি রোমাঞ্চকর যাত্রা। পুরোদমে বিনোদনে ভরপুর এই ছবিতে দর্শকরা উপভোগ করতে পারবেন ভিন্ন স্বাদের গল্প ও উপস্থাপনা।

রুদ্রর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা, পুষ্পিতা মুখার্জি ও জয়ন্ত দে। এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন “সুইট স্টার” স্যাম ও জাগৃতি। এছাড়াও পর্দায় দেখা যাবে জনপ্রিয় জুটি রুদ্র-অনুশ্রীকে।

“লাভ প্রেম ভালোবাসা” নিঃসন্দেহে একটি পূর্ণাঙ্গ বিনোদনধর্মী চলচ্চিত্র, যা দর্শকদের হৃদয় স্পর্শ করবে বলে প্রত্যাশা নির্মাতাদের।

ছবির মুক্তি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকমহলে উত্তেজনা। এখন দেখার পালা, বক্স অফিসে কেমন ঝড় তোলে লাভারবয় রুদ্রর এই রোমান্টিক অভিযান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments