Monday, March 2, 2026
Homeকলকাতা৯৯ নম্বর ওয়ার্ডে উত্তেজনা: বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

৯৯ নম্বর ওয়ার্ডে উত্তেজনা: বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ কলকাতা:
ভোটের আগে ফের চড়ছে রাজনৈতিক পারদ। দক্ষিণ কলকাতার ৯৬ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগে উত্তপ্ত পরিবেশ। বিজেপির অভিযোগ, শুক্রবার সন্ধ্যেবেলায় তৃণমূল কংগ্রেস নেত্রী সোমা পাল এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন কর্মী ৯৬ নম্বর ওয়ার্ডের বিজেপির BLA-2 সায়ন্তন পালের উপর চড়াও হন।

ঘটনাটি ঘটে ১০ নম্বর পুকুরপাড় ও রিজেন্ট এস্টেট সংলগ্ন রাস্তায়। অভিযোগ, SIR সংক্রান্ত কাজ সেরে বাড়ি ফেরার পথে সায়ন্তন পালকে ঘিরে ধরে মারধর করা হয়। মারধরে তাঁর দাঁত ভেঙে যায় বলে দাবি। পরে তিনি স্থানীয় একটি ডেন্টাল হাসপাতালে চিকিৎসা নেন।

সায়ন্তন পাল জানান, “শুধু হামলাই নয়, আমার পরিবারকেও ক্ষতি করার হুমকি দিয়ে গেছে অভিযুক্তরা।” ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বিজেপির অভিযোগ, ভোটের মুখে ধারাবাহিক ভাবে হামলার মাধ্যমে আতঙ্কের পরিবেশ তৈরি করছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের তরফে এই অভিযোগ নিয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজনৈতিক সংঘর্ষের কারণে এলাকার সামগ্রিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments