নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ: উত্তর কলকাতার সাংস্কৃতিক আবহে যোগ হল আরও একটি নতুন উদ্যোগ। বেলঘরিয়ায় আনুষ্ঠানিকভাবে সূচনা হলো অভিনয়, মডেলিং ও নৃত্য প্রশিক্ষণের নতুন প্রতিষ্ঠান— ‘উড়ান’। আগামী প্রজন্মের শিল্পীদের লক্ষ্য করে আধুনিক ও পেশাদার প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তুলেছে এই একাডেমি।
প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন চলচ্চিত্র ও বিনোদন জগতের অভিজ্ঞ নামরা— ফিল্ম ডিরেক্টর পলাশ বৈরাগী, কাস্টিং ডিরেক্টর ও প্রোডিউসার সায়ন্তিকা বোস, মডেল ও কোরিওগ্রাফার অনির্বাণ দে, নৃত্যশিল্পী সারুচি সিনহা ও সজল ওরাং। তাঁদের নির্দেশনাতেই প্রশিক্ষণ পাবেন শিল্পী হতে ইচ্ছুক যে কেউ।
উড়ান কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু প্রশিক্ষণ নয়— বাংলা টেলিভিশন ও সিনেমায় সুযোগ পাওয়ার পথও খুলে দিচ্ছে তারা। কারণ, একাডেমির সঙ্গে যুক্ত রয়েছে ইম্পেরিয়াল এন্টারটেইনমেন্ট এবং কৌশানি এন্টারটেইনমেন্ট— যাদের রয়েছে জি বাংলা, সান বাংলা, স্টার জলসা সহ একাধিক চ্যানেল ও ফিল্ম প্রডাকশনের কাস্টিংয়ের দায়িত্ব।
বয়স বা অভিজ্ঞতা— কোনও কিছুর বাধা না থাকায় শিশু থেকে প্রাপ্তবয়স্ক— যে কেউ এখানে অভিনয় শেখার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেতে পারেন।
ঠিকানা:২৪, বি.এন. ঘোষাল রোড, বেলঘরিয়া, কলকাতা – ৭০০০৫৬
(শিশু নালন্দা স্কুলের পাশে)
যোগাযোগ:
📞 শুভেন্দু ঘোষ – ৭৯৮০৪২৮৩৭৫
📞 সোমা চক্রবর্ত্তী – ৯৮৩৬৪০২৮৪২

