কলকাতা: ‘দ্য শেডস অফ নিউড’-এর সাফল্যের পর ফের শিল্পপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে Bengal Creative Club। আগামী ২৭, ২৮ ও ২৯ মার্চ আয়োজিত হতে চলেছে তাদের গবেষণামূলক ও বহুমাত্রিক শিল্পপ্রদর্শনী ‘DEVI ON CANVAS’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে Indian Council for Cultural Relations-এর কলকাতাস্থ নন্দলাল বসু আর্ট গ্যালারিতে।
ক্লাবের প্রেসিডেন্ট, বিশিষ্ট শিল্পী Surath Chakraborty-র তত্ত্বাবধানে ইতিমধ্যেই প্রদর্শনীর বিশেষ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। প্রস্তুতি পর্বে বিভিন্ন পৌরাণিক দেবীর রূপে ক্যামেরার সামনে উপস্থিত হন ক্লাবের ব্র্যান্ড ফেস শর্মিষ্ঠা। শিল্প ও আধ্যাত্মিক ভাবনার সমন্বয়ে এক অনন্য উপস্থাপনার ইঙ্গিত মিলেছে এই ফটোসেশনে।
এদিনের সৃজনশীল পর্বে অংশ নেন প্রবীণ শিল্পী আনন্দ এল দত্ত ও শুভাশিস ভঞ্জ। পাশাপাশি তরুণ প্রজন্মের ফটোগ্রাফার সূচণা ভট্টাচার্য, শম্পা ঘোষ ও ঈশ্বর চক্রবর্তী তাঁদের নিজস্ব শিল্পভাষায় দেবীর ভাবনাকে তুলে ধরেন। ফটোগ্রাফি, পেইন্টিং এবং স্কাল্পচারের এক সমন্বিত উপস্থাপনা হিসেবে ‘DEVI ON CANVAS’ শিল্পমহলে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আয়োজকদের দাবি, দেবীচেতনা ও নারীত্বের নান্দনিক প্রকাশকে আধুনিক শিল্পভাবনার সঙ্গে যুক্ত করে দর্শকদের সামনে এক নতুন অভিজ্ঞতা তুলে ধরাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।
স্থান: আইসিসিআর, কলকাতা
তারিখ: ২৭-২৯ মার্চ
যোগাযোগ: ৯৪৩২২৯৯৭২২ / ৬২৯১৭৫০৬১৬

