Monday, March 30, 2026
Homeখবরবিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, জোরকদমে শুরু জনসংযোগের কাজ

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, জোরকদমে শুরু জনসংযোগের কাজ

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী জোরকদমে জনসংযোগ শুরু করেছেন। বৃহস্পতিবার গোপালপুরের উত্তরপাড়ায় এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। প্রচারের সময় তিনি বলেন, এই বিধানসভা নির্বাচন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেস-এর মধ্যে লড়াই নয়, বরং এটি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের লড়াই।
এলাকার পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, ড্রেনেজ ব্যবস্থাও নেই। গত পাঁচ বছরে যিনি ক্ষমতায় ছিলেন, তিনি কোনও উন্নয়নমূলক কাজ করেননি।”নিজেকে এলাকার ‘ভূমিপুত্র’ হিসেবে উল্লেখ করে তিনি আশ্বাস দেন, “আমি এখানকারই ছেলে। মানুষ আমাকে সুযোগ দিলে, জিতে এসে কাজ করে দেখাবো।”
গোপালপুরের উত্তরপাড়ায় তার এই জনসংযোগ ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments