নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ: আসন্ন দূর্গাপুজো উপলক্ষে ‘MS ক্রিয়েশন’-এর ব্যানারে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক বিশেষ ফটোশুট। ঐতিহ্যবাহী বাঙালিয়ানাকে আধুনিকতার পরশে অন্য মাত্রা। এই ফটোশুটে অংশ নেন মোট ৩০ জন মডেল।
ডিজাইনার আশীষ মান্নার ‘অংশুক’ ব্র্যান্ডের বৈচিত্র্যময় শাড়ি, ধুতি ও পাঞ্জাবিতে সজ্জিত হয়ে মডেলরা পোজ দেন ক্যামেরার সামনে। ট্র্যাডিশনাল পোশাকে ছিল নতুনত্বের ছোঁয়া, যা ফ্যাশন প্রেমীদের নজর কাড়বে বলেই আশা।
ফটোশুটের ক্যামেরার দায়িত্বে ছিলেন ফটোগ্রাফার সুরজিৎ পাল, যিনি নিখুঁতভাবে বন্দি করেছেন প্রতিটি মুহূর্ত। মেকআপের দায়িত্ব সামলেছেন রুখসানা এবং তাঁর দক্ষ টিম।
এই গোটা প্রজেক্টের পরিকল্পনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন MS ক্রিয়েশন-এর কর্ণধার সুদীপ্ত দেবনাথ ও মোনালি। তাঁরা শুধু এই শুটেই নয়, নিয়মিতভাবে ব্র্যান্ড শুট, রেকর্ডিং, অ্যালবাম শুট, মডেল শুট এবং মডেলদের গ্রুমিং সহ নানা ফ্যাশনপ্রযুক্ত কাজের সঙ্গে যুক্ত।
দীর্ঘদিন ধরে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি বহু নামী ফ্যাশন শো-তে অংশগ্রহণ করেছেন সুদীপ্ত ও মোনালি এবং নিজেরা উদ্যোগ নিয়েও সফল ফ্যাশন শো আয়োজন করবে আগামী দিনে।
আশীষ মান্নার ‘অংশুক’ ব্র্যান্ডের বিশেষ কালেকশন ব্যানারের ছবি এবার দেখা যাবে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপে। নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ৩০ জন মডেলকে দেখা যাবে এই বিশেষ ব্যানারগুলিতে, যা এবারের পুজোয় ফ্যাশনের এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

