Wednesday, March 4, 2026
Homeকলকাতাইতালির ম্যাগাজিন কভারে সোদপুরের অভিষেক দত্ত, গর্বের মুহূর্ত কলকাতার

ইতালির ম্যাগাজিন কভারে সোদপুরের অভিষেক দত্ত, গর্বের মুহূর্ত কলকাতার

নিজস্ব সংবাদদাতা :কথায় আছে, মধ্যবিত্ত পরিবারে বড় স্বপ্ন দেখা কঠিন। তবে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে সেই স্বপ্নও একদিন পূরণ হয়—এ কথাই ফের প্রমাণ করলেন সোদপুরের অভিষেক দত্ত। কলকাতার অভিনয় ও মডেলিং জগতে নিজের দক্ষতায় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেলেন আন্তর্জাতিক মঞ্চে।

ইতালির মিলান শহরের নামকরা ম্যাগাজিন 12-Looker Men Issue 6-এর কভার ফটোতে জায়গা পেলেন অভিষেক। এই ফটোশুটের পেছনে রয়েছে চিত্রগ্রাহক প্রতীক মজুমদারের অসাধারণ প্রতিভা ও ফটোগ্রাফির দক্ষতা, যিনি ভারতীয় মুখকে বিদেশের ম্যাগাজিনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই সাফল্য শুধু অভিষেকের ব্যক্তিগত গর্ব নয়, বরং কলকাতা ও বাংলার বহু শিল্পীর জন্য অনুপ্রেরণার নতুন মাপকাঠি। ছোট শহর থেকে বড় স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জ্বলন্ত উদাহরণ হয়ে রইল এই মুহূর্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments