Tuesday, March 10, 2026
Homeখবরদ্যা বেঙ্গল ফ্যাশন গ্ল্যাম সিজন-১: জমকালো ফ্যাশন শো অনুষ্ঠিত হলো।

দ্যা বেঙ্গল ফ্যাশন গ্ল্যাম সিজন-১: জমকালো ফ্যাশন শো অনুষ্ঠিত হলো।

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ: এক অনন্য ফ্যাশন সন্ধ্যার সাক্ষী রইলো শহর। আয়োজিত হলো বর্ণাঢ্য ফ্যাশন শো— “দ্যা বেঙ্গল ফ্যাশন গ্ল্যাম: বর্ন টু শাইন, সিজন-১”। আয়োজক মৌসুমী মণ্ডল ও ডিরেক্টর বিক্রম মণ্ডলের উদ্যোগে এই ফ্যাশন শো-তে নবীন থেকে অভিজ্ঞ, প্রায় ৯০ জনেরও বেশি প্রতিযোগী ঝলমলে ৱ্যাম্প ওয়াকে অংশ নেন।

শো-তে অংশগ্রহণকারীরা Mr, Mrs, Miss এবং Kids বিভাগে নিজেদের প্রতিভা প্রদর্শন করেন। শিশুদের জন্য ছিলো Kids A Male, Kids A Female এবং Kids B Female বিশেষ ক্যাটাগরি। এছাড়াও দর্শকরা উপভোগ করেন Runway sequence এবং Showstopper Walk।

গ্রুমার হিসেবে ছিলেন: তন্ময় দাস ও পুজা বেরা
কিডস গ্রুমার: বিট্টু মজুমদার
বিচারক মণ্ডলী: সম্রাট রাজপুত (সিইও, SR Modeling Studio), সিমি তরাফদার (ডিরেক্টর, Bengal Fashion Star), ইন্দ্রাণী মাজি এবং অচিৎ কুমার (ফাউন্ডার, AK Modeling Academy)।বিজয়ীদের ক্রাউন পরিয়ে তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দেন।

আয়োজক সূত্রে জানানো হয়েছে, প্রতিটি অংশগ্রহণকারীর প্রতিভা ও ব্যক্তিত্বকে তুলে ধরাই ছিলো এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।দর্শকদের উপস্থিতিতে জমকালো এই অনুষ্ঠান ফ্যাশন প্রেমীদের জন্য উপহার দিলো এক চমকপ্রদ সন্ধ্যা।

Kids Male: বিজয়ী – বিশেষ গাঙ্গুলী ওঝা, প্রথম রানার আপ – ডাকশ রায়।
Kids B Female: বিজয়ী – তোশানি চট্টার্জী, প্রথম রানার আপ – সুনয়না নন্দী, দ্বিতীয় রানার আপ – আরুশি চন্দ্রা।
Mr. Category: বিজয়ী – অঙ্কিত সাহা, প্রথম রানার আপ – দেব সুশীল শর্মা, দ্বিতীয় রানার আপ – শুভম মুন্ডা।
Miss Category: বিজয়ী – সৌমিলি চক্রবর্তী, প্রথম রানার আপ – রূপা রাণী কবিরাজ, দ্বিতীয় রানার আপ – পৌলমী বিশ্বাস।
Mrs. Category: বিজয়ী – প্রিয়দর্শিনী বিশ্বাস, প্রথম রানার আপ – রুপালি পাল সিংহা।

দর্শকদের উপস্থিতিতে জমকালো এই অনুষ্ঠান ফ্যাশন প্রেমীদের জন্য উপহার দিলো এক চমকপ্রদ সন্ধ্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments