Wednesday, March 4, 2026
Homeকলকাতাবিউটেক কসমেটিক অ্যান্ড স্যালন এক্সপোতে পার্মানেন্ট মেকআপ-এর নতুন দিগন্ত উন্মোচন করলেন সন্দীপ...

বিউটেক কসমেটিক অ্যান্ড স্যালন এক্সপোতে পার্মানেন্ট মেকআপ-এর নতুন দিগন্ত উন্মোচন করলেন সন্দীপ দত্ত

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ,নিউটাউন, ৪ই আগস্ট, ২০২৫: নিউটাউনের এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হলো ‘বিউটেক কসমেটিক অ্যান্ড স্যালন এক্সপো’, যেখানে উপস্থিত থেকে পার্মানেন্ট মেকআপ ও স্কিন কেয়ার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিশিষ্ট কসমেটোলজিস্ট ও পার্মানেন্ট মেকআপ আর্টিস্ট সন্দীপ দত্ত।

আজকের দিনে পার্মানেন্ট বিবি গ্লো এবং বিবি ব্লাশ-এর মতো আধুনিক প্রযুক্তির পরিচয় করিয়ে দিয়ে সন্দীপ দত্ত বলেন, “একদিনে কখনো স্কিন বা হেয়ার ঠিক হয়ে যায় না। সারা বছরের যত্নই একমাত্র উপায়। স্কিন কেয়ার ইজ এ মাস্ট। শুধু মেকআপ দিয়ে হবে না, ইনার হেলথও সমান গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “পেট ভালো না থাকলে গ্লোয়িং স্কিন পাওয়া সম্ভব নয়। খাদ্যাভ্যাস, পরিবেশ দূষণ এবং আমরা যা কিছু স্কিনে ব্যবহার করি, সেগুলোও ত্বকের উপর প্রভাব ফেলে। তাই ভিতর থেকে সুস্থ থাকা এবং নিয়মিত স্কিন কেয়ার করা অত্যন্ত জরুরি।”

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সন্দীপ দত্ত বলেন, “কাজ কখনো ছোট-বড় হয় না। আমরা প্রতিনিয়ত শিখছি। এডুকেশন আমাদের এই ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেককে বলব, প্রতিদিন নতুন কিছু শেখো, নিজেদের দক্ষতায় মনোযোগ দাও, তাহলেই সফলতা আসবে।”

বিউটেক এক্সপোতে তার এই বার্তা আগত দর্শক ও প্রফেশনালদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা সৃষ্টি করেছে।

#BeautecExpo #SandeepDutta #PermanentMakeup #BBGlow #SkinCare #Cosmetology #SaltLakeBarta

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments