Wednesday, April 8, 2026
Homeখবররাজনৈতিক নয়, সাধারণ মানুষের লড়াই—দাবি প্রাক্তন বাহিনীর সদস্যদের সংগ্রামের আহ্বান CAPF প্রাক্তনদের

রাজনৈতিক নয়, সাধারণ মানুষের লড়াই—দাবি প্রাক্তন বাহিনীর সদস্যদের সংগ্রামের আহ্বান CAPF প্রাক্তনদের

নিজস্ব সংবাদদাতা, শম্পা ঘোষ,কলকাতা: রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরব হল CAPF Ex-Employees Welfare Association, West Bengal। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে কেন্দ্রীয় বাহিনীকে কলুষিত করা হচ্ছে।
এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানান প্রাক্তন কমান্ডো অফিসার সুজয় মন্ডল ও প্রাক্তন আর্মি অফিসার তপন মহাপাত্র-সহ অন্যান্য সদস্যরা। তাঁদের দাবি, রাজ্যে প্রশাসন, নির্বাচন প্রক্রিয়া এবং সাধারণ মানুষের উপর এক অদৃশ্য নিয়ন্ত্রণ কাজ করছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক সংকেত।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আন্দোলন কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; বরং সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার স্বার্থেই এই উদ্যোগ। দেশের সুরক্ষায় একসময় দায়িত্ব পালন করা প্রাক্তন বাহিনী কর্মীরাই এখন বাংলার গণতন্ত্র রক্ষায় মুখ খুলছেন বলে দাবি করা হয়।
এছাড়াও সংগঠনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলার মানুষই—বাইরের কোনও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এই দাবিকে সামনে রেখে ৪ এপ্রিল প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
সংগঠনের বার্তাপ্রাক্তন কমান্ডো অফিসার সুজয় মণ্ডল এই সাংবাদিক সম্মেলনে প্রশ্ন রাখেন, সৈনিকদের কোথাও ক্যারাম খেলতে যাওয়া কি কোনও অপরাধ। তার জন্য সাসপেন্ড হতে হচ্ছে কেন সেনাকর্মীকে? তিনি এও বলেন যে, নির্বাচন কমিশনের কোনও অধিকার নেই কোনও সেনাকর্মীকে সাসপেন্ড করার। সেনাকর্মীরা নিরাপত্তারক্ষী হিসেবে তাদের ডিউটি সবসময় করে এসেছেন। তাই তাদের প্রতি কোনও অবিচার হলে অবিচারের বিরুদ্ধে তিনি বারবার প্রতিবাদ করে এসেছেন, এবং ভবিষ্যতেও করবেন “এখন আর চুপ করে থাকার সময় নয়, জেগে ওঠার সময়।” ভবিষ্যতে এই আন্দোলন আরও বড় আকার নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংগঠনের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments