গতকাল রাতে হাওড়ার বালি এলাকার বাদামতলা পেট্রোল পাম্পের সামনে একটি লরি ও একটি টোটোর মধ্যে জোরালো সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে টোটোতে থাকা দুই যাত্রী আহত হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বালি থানার পুলিশ। পুলিশ আহত দুই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি, দুর্ঘটনায় জড়িত লরির চালককে আটক করে বালি থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

