নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ :’অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’-এর মুকুটে আরও দুই পালক
বছরের শুরুতেই দর্শকদের জন্য এক বিশেষ চমক। নন্দন–৩ প্রেক্ষাগৃহে একসঙ্গে প্রিমিয়ার হল অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট প্রযোজিত দুটি ছবি। কর্ণধার অভিষেক দত্তের উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে সমাজ সচেতনতার বার্তা ও বিনোদনের মেলবন্ধন দর্শকদের মন কেড়েছে।মানসিক রোগী সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে নির্মিত ছবি ‘আলেয়া’ ইতিমধ্যেই অনলাইন মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। এবার সেই ছবিই সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়ে নন্দনের বড় পর্দায় প্রিমিয়ার হল, যা নির্মাতাদের কাছে নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি।
অন্যদিকে, ২০২৫ সালের শেষে মুক্তিপ্রাপ্ত শুভ মল্লিক পরিচালিত ছবি ‘রুদ্ররাত্রি’ সমাজে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং মাতৃশক্তির মাহাত্ম্য তুলে ধরে দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। একই দিনে নন্দনের বড় পর্দায় দুটি ভিন্ন ধারার ছবি দর্শকদের সামনে উপস্থাপিত হয়ে দুই রকম অনুভূতির ছোঁয়া এনে দেয়।
এই বিশেষ দিনে নন্দন–৩ প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত বিভিন্ন কলাকুশলী, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীরা। দর্শকদের মতে, ছোট থেকে বড় সকলেই এই দুটি ছবি থেকে সামাজিক ও মানবিক মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন।
অভিষেক দত্ত জানিয়েছেন, তাঁর লেখা এই দুটি গল্প দর্শকদের সামনে পৌঁছে দেওয়ার পথ মোটেই সহজ ছিল না। নানা বাধা ও প্রতিকূলতা সত্ত্বেও নতুন শিল্পী, পরিচালক ও প্রযোজকদের সহযোগিতায় তিনি আগামী দিনে আরও বড় মাপের ছবি নিয়ে আসতে প্রস্তুত। বছরজুড়ে আরও বিনোদনমূলক ও সমাজ সচেতন কাজ দর্শকদের উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। নতুন শিল্পীরা কাজ ও অভিনয়ের জন্য যোগাযোগ করতে পারেন ৮৯১০৮৯৬৮৫৯ নম্বরে।

