নিজস্ব প্রতিবেদন সম্পা ঘোষ :প্রাক-পুজোর উৎসব শুরু হয়ে গিয়েছে শহরজুড়ে। এই সময়ে বিভিন্ন স্থানে শুরু হয়েছে পুজো-পূর্ব এক্সিবিশন। তেমনই একটি অনন্য প্রদর্শনী আয়োজন করেছে “জারি”। সোমবার থেকে পার্ক হোটেলে শুরু হয়েছে এই বিশেষ এক্সিবিশন, যেখানে প্রদর্শিত হচ্ছে জরির সূক্ষ্ম কাজের নিপুণ শিল্প।
এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে বিশেষ উপস্থিতিতে অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করেন স্থানীয় পুরমাতা তথা সকলের প্রিয় ও কর্মনিষ্ঠা ব্যক্তিত্ব সুস্মিতা ভট্টাচার্য। তিনি জানান, “এই এক্সিবিশনে জরির সূক্ষ্ম কাজের মাধ্যমে নারীশক্তির এক অন্যরকম রূপ ফুটে উঠেছে। মেয়েদের সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রম এখানে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে।”
প্রদর্শনীতে থাকছে আকর্ষণীয় ছাড় ও বাহারি সংগ্রহ। সুস্মিতা ভট্টাচার্যের আগমনে আপ্লুত আয়োজকরা জানান, “তাঁর উপস্থিতি আমাদের কাছে এক বিশেষ প্রাপ্তি। এমন মানুষ আমাদের উদ্যোগকে অনুপ্রেরণা জোগান।”
শহরের শিল্প ও ফ্যাশনপ্রেমীদের কাছে এই এক্সিবিশন এক দর্শনীয় গন্তব্য হয়ে উঠেছে।

