নিট নিয়ে বিক্ষোভ ঘোলা জলে মাছ ধরতে চাইছে কিছু রাজনৈতিক দল,কোনো লাভ হবে না,ছাত্রদের জন্য যা করার তা করা হবে,বললেন লকেট।
মাহেশের উল্টো রথে লকেট চট্টোপাধ্যায়।
পুজো দিলেন বিজেপি রাজ্য সম্পাদক লকেট।
নিট আন্দোলন প্রসঙ্গে বলেন, বিজেপি সরকার ছাত্র যুবদের সরকার।ভবিষ্যতের জন্য কাজ করা সরকার।এমন কোনো কনফিউশনের জায়গা নেই যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আগামী দিনের ভবিষ্যতের জন্য নেই।
নিট এর প্রশ্ন ফাঁস হওয়ার পর পরই আবার পরীক্ষা হয়।সময়ে রেজাল্ট বেরিয়েছে কোনো সমস্যা ছিলো না।
কিন্তু ছাত্রদের আওয়াজকে ব্যবহার করে কোনো কোনো রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে।
তাতে কোনো লাভ হবে না।
আমাদের সরকার আগামী দিনে ছাত্রদের সঙ্গে আছে।আমরা মা বাবা হিসাবে ছাত্রদের সঙ্গে আছি।ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যত।
প্রধানমন্ত্রী গতকাল রাতে বলেছেন আশ্বাস দিয়েছেন।তাই নতুন করে কারো কিছু বলার নেই।ছাত্রদের দিকে তাকিয়ে দেশের প্রধানমন্ত্রী বিচার করবেন।

