কাঁকসা:-
গত তৃণমূল সরকারে বিদ্যালয়ের পরিচালন সমিতিতে থাকা কালীন টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় চাকরি থেকে বার করে দেওয়ার পরিকল্পনা করে পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ কর্তৃপক্ষ।আর সেই খবর জানতে পেয়ে বিদ্যালয়ের সামনে ক্ষোভে ফেটে পড়েন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ও অভিভাবকরা।জানা গিয়েছে বিরাজ কুমার মন্ডল দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।কয়েকবছর আগেও তিনি বিদ্যালয় পরিচালন কমিটিতেও ছিলেন।তার অভিযোগ কমিটিতে থাকা কালীন একের পর এক দুর্নীতি হচ্ছিল।লক্ষ লক্ষ টাকার কোনো হিসেব পাওয়া যাচ্ছিল না।তাই বাধ্য হয়েই তিনি কমিটি থেকে অব্যাহতি নেন।বর্তমানে হটাৎ করেই প্রধান শিক্ষক তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান।এর পরেই ক্ষোভে ফেটে পড়েন অবিভাবিকরা ও ছাত্র ছাত্রীরা।ছাত্র ছাত্রীরা জানিয়েছে বিরাজ স্যার অত্যন্ত ভালো।ভালো পড়াশোনা সেখান।তিনি বিদ্যালয় থেকে চলে গেলে বিদ্যালয়ের ক্ষতি হয়ে যাবে।ছাত্র ছাত্রীরা অনেক সমস্যার মধ্যে পড়বে।তাই ওই শিক্ষিক কে তারা কোনো ছাড়তে চায় না।
অন্যদিকে বিদ্যালয়ের অবিভাবিকদের অভিযোগ, বহু বছর ধরে বিদ্যালয়ে কোনো মিটিং করা হয় নি অভিভাবকদের নিয়ে।একের পর এক বেআইনি কাজ হোচ্ছে বলে অভিযোগ উঠেছে।একজন শিক্ষক প্রতিবাদ করায় তাকে কেনো বিদ্যালয় থেকে বার করে দেওয়া হোচ্ছে সেই বিষয়ে তারা বিদ্যালয়ে জানতে আসেন।কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিভাবিকদের কোনো কথাই শুনতে চান নি।
বিদ্যালয়ের মধ্যে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।শেষ মেষ কাঁকসা থানার পুলিশ দুই পক্ষ কে থানায় বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করার কথা বলে পরিস্থিতি শান্ত হয়।এবং পুলিশের কথায় বিক্ষোভ উঠিয়ে নেন অভিভাবকরা।

