Wednesday, August 5, 2026
Homeখবর*নাবালিকাকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে বারুইপুরে।*

*নাবালিকাকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে বারুইপুরে।*

 

 

 

বারুইপুর থানা এলাকায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা এবং বাড়িতে ঢুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবারের সদস্যরা।

 

পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানা এলাকার মাদারাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোমিন পৈলানের ভাইপো আকাশ পৈলান দীর্ঘদিন ধরে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বিরক্ত ও উত্ত্যক্ত করত বলে অভিযোগ। অভিযোগ, বাড়িতে আজ কেউ না থাকায় সুযোগ নিয়ে আকাশ পৈলান ওই পরীক্ষার্থীর বাড়িতে ঢুকে তাকে শ্লিলতাহানি চেষ্টা করে।

 

অভিযোগ, ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চিৎকার-চেঁচামেচি শুরু করলে তার মা পাশের বাড়ি থেকে ছুটে আসেন। পরে নাবালিকার মা বাড়ির ছাদে উঠতেই অভিযুক্ত আকাশ পৈলান তাঁর উপরও চড়াও হয় বলে পরিবারের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments