নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ , কলকাতা: দুর্গাপুজোকে সামনে রেখে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও অভিনব উদ্যোগ নিল ‘অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’। ‘এবার পুজোয় স্বপ্নপূরণ’ ভাবনাকে সামনে রেখে কলকাতার এ মন ছবি স্টুডিওতে আয়োজিত হল দুর্গাপুজো ব্র্যান্ড ব্যানার ফটোশুট। এই বিশেষ ফটোশুটে অংশ নেন প্রায় ৩০ জন নতুন ও পুরনো মডেল। কলকাতা ছাড়াও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মডেলরা অংশ নেন এই আয়োজনে।
‘অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’-এর পরিচালনায় এবং শুভ মল্লিকের সহযোগিতায় আয়োজিত এই ফটোশুটে ছেলেদের পোশাকের দায়িত্বে ছিল ‘প্রত্যাবাস’, আর মেয়েদের সাজিয়ে তুলতে বিশেষ শাড়ির সম্ভার নিয়ে উপস্থিত ছিল ‘ঝুমুর কারি’। ক্যামেরার দায়িত্বে ছিলেন রনিত কর্মকার। মেকআপের দায়িত্ব সামলান টুম্পা, লক্ষ্মী, রাজিয়া ও শম্পা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোর বিভিন্ন মণ্ডপে দর্শকদের নজরে আসবে এই বিশেষ ব্র্যান্ড ব্যানার। নতুন প্রতিভাদের সামনে এগিয়ে দেওয়ার পাশাপাশি আগামী দিনেও আরও নতুন ভাবনা ও চমক নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে ‘অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’-এর।
নতুনদের উদ্দেশে কর্ণধার অভিষেক দত্তের বার্তা, দূরত্ব, বয়স কিংবা বাহ্যিক সৌন্দর্য কখনওই প্রতিভাকে আটকে রাখতে পারে না। সঠিক সুযোগ ও সঠিক মঞ্চ পেলে প্রতিভা অবশ্যই দর্শকদের সামনে উঠে আসে।
এদিন একইসঙ্গে ঘোষণা করা হয় ‘অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’-এর পরবর্তী বাংলা ছবি ‘মিষ্টি বাপি’-র। খুব শীঘ্রই ছবির সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অভিনয়, মডেলিং ও অন্যান্য সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ: অভিষেক দত্ত – ৮৯১০৮৯৬৮৫৯।

