মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কলাবাগন ঘাট থেকে বৈষ্ণবনগরের শিবপুর ঘাটে নৌকাটি আসে। শিবপুর ঘাটে নৌকা পৌঁছালে প্রচন্ড জোড়ে বৃষ্টি নামে। যাত্রীরা তড়িঘড়ি করে গঙ্গা পাড়ে একটি টিনের ঘরে আশ্রয় নেয়। সেই সময় বাজ পড়ে। তাতেই ৪ জনের মৃত্যু হয়। আহত কমপক্ষে ২২ জন। মৃত চারজনের নাম।
১। আসাদুল্লাহ সেখ (৮০)
২। আনসার সেখ (৪৫)
৩। একরামুল শেখ (৭৫)
৪। কচি সেখ (২৫)
মৃতদের বাড়ি পার দেওনাপুর চৌধুরীপাড়া এলাকায়।
এছাড়াও আহতদেরও বাড়ি শোভাপুর পারদেওনাপুর এলাকাতে।

