Thursday, June 25, 2026
Homeখবরবিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

কোচবিহার: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হরিণচাওরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। তবে এই মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই অভিযানের নেতৃত্ব দেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি। অভিযানের সময় একজন ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিলেন। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments