Friday, September 4, 2026
Homeকলকাতাসম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা, পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে রাখি উৎসব মৌমায়া চ্যারিটেবল...

সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা, পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে রাখি উৎসব মৌমায়া চ্যারিটেবল ট্রাস্টের

 

 

নিউটাউন: রাখিবন্ধনের পবিত্র দিনে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল মৌমায়া চ্যারিটেবল ট্রাস্ট। সমাজের পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে নিয়ে ব্যতিক্রমীভাবে রাখি উৎসবের আয়োজন করা হয় ট্রাস্টের পক্ষ থেকে।

 

রাখি উৎসব উপলক্ষে নিউটাউনের শপার্স স্টপ এবং নিউটাউন থানায় পৌঁছে পুলিশকর্মী, সাধারণ মানুষ-সহ বিভিন্ন স্তরের মানুষের হাতে রাখি পরিয়ে দেন ট্রাস্টের সদস্যরা। ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে রাখির বন্ধনে আবদ্ধ হয়ে ছড়িয়ে দেওয়া হয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা।

 

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র উৎসব পালন করাই এই উদ্যোগের উদ্দেশ্য নয়। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। শিশুদের সক্রিয় অংশগ্রহণে রাখিবন্ধন উৎসব হয়ে ওঠে মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত।

 

মৌমায়া চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা মৌমিতা সাহা হালদার দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করে চলেছেন। তাঁর উদ্যোগে এই শিশুদের বিনামূল্যে লেখাপড়ার পাশাপাশি কবিতা আবৃত্তি ও গান শেখানো হয়। বছরের বিভিন্ন উৎসবও শিশুদের সঙ্গে নিয়ে পালন করা হয়, যাতে সমাজের পিছিয়ে পড়া শিশুরাও আনন্দ ও উৎসবের অংশীদার হতে পারে।

 

রাখিবন্ধনের এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার বার্তাও ছড়িয়ে দিল মৌমায়া চ্যারিটেবল ট্রাস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments